Advertisement
E-Paper

মুম্বইয়ে স্কুলবাসের উপর ভেঙে পড়ল গাছ, মৃত্যু এক স্কুলপড়ুয়ার! আটকে একাধিক, আহত অন্তত ১০ জন

দুর্ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের চেম্বুরের ১১ নম্বর সড়কে। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ জুন ২০২৬ ১৭:২৩
Tree falls on school bus in Mumbai

মুম্বইয়ে স্কুলবাসের উপর ভেঙে পড়ল গাছ। ছবি: সংগৃহীত।

স্কুলবাসের উপর ভেঙে পড়ল গাছ। দুর্ঘটনায় এখনও পর্যন্ত পড়ুয়ার মৃত্যু হয়েছে। আহত অন্তত ১০ শিশু।

দুর্ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের চেম্বুরের ১১ নম্বর সড়কে। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুপুরে দুর্ঘটনাটি ঘটে। নজরে আসতেই গাছ সরিয়ে দুর্ঘটনাগ্রস্ত বাস থেকে শিশুদের উদ্ধারকাজ শুরু করে উদ্ধারকারী দল। হাত লাগান স্থানীয়েরাও।

জানা গিয়েছে, ওই বাসে ১৩ জন স্কুলপড়ুয়া ছিল। তার মধ্যে ১১ জনকে এখনও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের মধ্যে এক জন শিশুর মৃত্যু হয়েছে চিকিৎসাধীন অবস্থায়। স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় আগেও গাছ পড়ে এমন ঘটনা ঘটেছে। ঝড়বৃষ্টির কারণে গাছগুলি বিপজ্জনক অবস্থায় রয়েছে। পুরসভাকে বার বার বলা সত্ত্বেও কোনও কাজ হয়নি। গাছগুলি কাটার ব্যবস্থা করেনি বিএমসি। ভারতের মৌসম ভবন জানিয়েছে, মঙ্গলবার মুম্বই এবং শহরতলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Mumbai tree

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy