Advertisement
E-Paper
WBState_Assembly_Elections_Lead0_02-05-26

ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী, কম্পন সংলগ্ন নয়ডা এবং গুরুগ্রামেও

রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৩। তবে তেমন ক্ষয়ক্ষতির খবর নেই এখনও পর্যন্ত।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২০ ০০:১৯
—প্রতীকী চিত্র।

—প্রতীকী চিত্র।

বড়দিনের আগে ভূমিকম্প রাজধানীতে। বৃহস্পতিবার মধ্যরাতে তীব্র কম্পন অনুভূত হয় রাজধানী ও তার আশেপাশের এলাকায়। তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, এ দিন কম্পনের কেন্দ্রস্থল ছিল হরিয়ানার গুরুগ্রাম থেকে ৪৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ভূগর্ভের ৭.৫ কিলোমিটার গভীর থেকে কম্পন ছড়িয়ে পড়ে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.২।

রাজধানীর সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, রাত ১১টা বেজে ৪৬ মিনিটে কম্পন অনুভূত হয় দিল্লিতে। প্রায় সঙ্গে সঙ্গে বাড়ির বাইরে বেরিয়ে আসেন সাধারণ মানুষ। তবে তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলেই এখনও পর্যন্ত খবর।

দিল্লি ছাড়াও সংলগ্ন নয়ডা এবং গুরুগ্রামেও কম্পন অনুভূত হয়েছে।

Earthquake Tremors Delhi ভূমিকম্প
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy