Advertisement
E-Paper

ট্যাঙ্কারের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ! অন্ধ্রপ্রদেশে মৃত্যু আট পুণ্যার্থীর, আহত আরও অনেকে

ইয়েম্মিগানুর মহকুমার পুলিশ আধিকারিক ভার্গবি জানিয়েছেন, আহতদের কুর্নুলের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ০৯:৫৫
দুর্ঘটনাগ্রস্ত সেই পিকআপ ভ্যান। ছবি: সংগৃহীত।

দুর্ঘটনাগ্রস্ত সেই পিকআপ ভ্যান। ছবি: সংগৃহীত।

অন্ধ্রপ্রদেশের কুর্নুলে ট্যাঙ্কারের সঙ্গে পুণ্যার্থীদের গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল আট জনের। আহত ১০-১২ জন। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ সূত্রে খবর। বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটেছে ১৬৭ নম্বর জাতীয় সড়কে।

পুলিশ জানিয়েছে, কর্নাটক-অন্ধ্রের সীমানার কাছে ধর্মপুর টোলপ্লাজ়া থেকে ৮-৯ কিলোমিটার দূরে এই দুর্ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, কয়েক জন পুণ্যার্থীকে নিয়ে একটি পিকআপ ভ্যান মন্ত্রলায়ম গ্রামে শ্রী রাঘবেন্দ্র স্বামী মঠে যাচ্ছিল। পিকআপ ভ্যানে ২১ জন পুণ্যার্থী ছিলেন। ১৬৭ নম্বর জাতীয় সড়কে বৃহস্পতিবার ভোরে সেটি দুর্ঘটনার কবলে পড়ে। উল্টো দিক থেকে আসা একটি ট্যাঙ্কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দু’টি গাড়িই পাল্টি খেয়ে যায়।

ভোরবেলা হওয়ায় আশপাশে কেউ ছিল না। তবে অন্য গাড়িচালকেরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। তবে ধাক্কার অভিঘাত এতটাই বেশি ছিল যে, ঘটনাস্থলে আট জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে পাঁচ মহিলা, এক শিশু এবং দু’জন পুরুষ রয়েছেন। তাঁরা সকলেই কর্নাটকের বাসিন্দা।

Advertisement

ইয়েম্মিগানুর মহকুমার পুলিশ আধিকারিক ভার্গবি জানিয়েছেন, আহতদের কুর্নুলের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়েই এই দুর্ঘটনা। তবে দুর্ঘটনার আসল কারণ জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। মৃত এবং আহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

Andhra Pradesh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy