কয়েক সপ্তাহ ধরে নিখোঁজ থাকা দুই যুবকের অ্যাসিডে পোড়া দেহ মিলল। বুধবার এই ঘটনা ঘটেছে গাজিয়াবাদে। নিহত দুই যুবকের পরিবারের অভিযোগ, ওই ২ যুবককে খুন করেছেন এলাকার একটি রাসায়নিক কারখানার মালিক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৩১ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন গৌরব এবং দুর্গেশ নামে বছর পঁচিশের ওই ২ যুবক। বুধবার সন্ধ্যায় তাঁদের দেহ পাওয়া যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ২ যুবকের মুখ অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। যাতে তাঁদের শনাক্ত না করা যায়। তাঁদের খুন করা হয়েছে বলে অভিযোগ করছে গৌরব এবং দুর্গেশের পরিবার।
আরও পড়ুন:
-
মমতার ‘ধানের পোকা’ মন্তব্য নিয়ে প্রশ্নে মুখ খুললেন না পার্থ, নীরবেই ঢুকে গেলেন আদালতে
-
অধিনায়ক থেকে ‘নায়ক’! এক দিনের জন্য বলিউডের অনিল কপূর হতে চান বাংলাদেশের শাকিব
-
বন্দে ভারতে ছোড়া পাথর বুমেরাং! জানব কী করে, বললেন দিলীপ, সব মাঠে মারা গেল, খোঁচা তৃণমূলের
-
বিমানে মহিলার সামনে যৌনাঙ্গ প্রদর্শন, গায়ে প্রস্রাব! যুবককে গ্রেফতারের দাবিতে থানায় মহিলা
ওই ২ যুবকের পরিবারের আরও অভিযোগ, এলাকার একটি রাসায়নিক কারখানা থেকে দূষণ ছড়াচ্ছে। এ নিয়ে সম্প্রতি সরব হয়েছিলেন তাঁরা। সে কারণেই তাঁদের খুন করা হয়েছে বলে দাবি। পুলিশ খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।