দেশের অন্দরে যখন ‘আর এক যুদ্ধের’ প্রস্তুতি নিয়ে প্রচার চলছিল, তখনই ভারতীয় সেনা তৈরি হচ্ছিল প্রত্যাঘাতের জন্য। ‘মক্ ড্রিলে’র নির্ঘণ্ট নিয়ে ধারাবাহিক কর্মসূচি ঘোষণার আবহেই পাক ভূখণ্ডে ‘অপারেশন সিঁদুর’ নয়াদিল্লির নিপুণ ‘সারপ্রাইজ় এলিমেন্টস’ বলে মনে করছেন অনেকেই।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রকের তরফে সম্ভাব্য পাক হামলা থেকে আত্মরক্ষার জন্য সাধারণ নাগরিকদের সংগঠিত করার বার্তা দেওয়া হয়েছিল গত রবিবার। জানানো হয়েছিল, আপৎকালীন বা যুদ্ধ পরিস্থিতির জন্য সাধারণ মানুষকে প্রস্তুত করার উদ্দেশ্যে হবে ‘অসামরিক মহড়া’। ঘটনাচক্রে তার ৪৮ ঘণ্টার মধ্যেই পাক অধিকৃত কাশ্মীর এবং পাক পঞ্জাবে তিনটি জঙ্গিগোষ্ঠীর ডেরায় আকাশ হামলা চালাল ভারতীয় বায়ুসেনা।
খড়গপুর স্টেশনে মক্ ড্রিল।
১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের সময় শেষ বার ভারতে সাধারণ নাগরিকদের জন্য ‘মক্ ড্রিলে’র আয়োজন করা হয়েছিল। তার পরে আবার সেই ধরনের মহড়ারই আয়োজন ঘিরেই মঙ্গলবার দিনভর ব্যস্ততা ছিল তুঙ্গে। তার সেই সাজ সাজ রবের আবহে গভীর রাতে গুঁড়িয়ে দেওয়া হল পাক জঙ্গিদের ন’টি ডেরা।
‘অপারেশন সিঁদুর’ নিয়ে শোরগোলের মধ্যেই বুধবার গোটা দেশের নানা জায়গায় অসামরিক মহড়া হয়েছে। মহড়া হয়েছে পশ্চিমবঙ্গেরও নানা জায়গায়। পূর্ব রেলের পক্ষ থেকে হাওড়া স্টেশন এলাকার গোলমোহর মাঠে মহড়ার আয়োজন করা হয়েছিল। খড়্গপুর স্টেশনেও ‘মক্ ড্রিল’ হয়। এ ছাড়া, মহড়া চলানো হয় শিলিগুড়ির মাটিগাড়ার একটি বেসরকারি স্কুলের মাঠে।
পূর্ব রেলের পক্ষ থেকে হাওড়া স্টেশন লাগোয়া গোলমোহর মাঠে মক্ ড্রিলের আয়োজন করা হয়।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পূর্বঘোষণা অনুযায়ী দেশ জুড়ে মক্ ড্রিল প্রস্তুতি শুরু হয়েছিল মঙ্গলবার। মূলত বিমানহানা এবং ক্ষেপণাস্ত্র হামলা থেকে আত্মরক্ষাই এই মহড়ার লক্ষ্য। অর্থাৎ, পাকিস্তানি যুদ্ধবিমান যদি ভারতের লোকালয়ে বোমা বা ‘ভূমি থেকে ভূমি’ ক্ষেপাণাস্ত্র হামলা চালায়, তা হলে সাধারণ মানুষ কী করবে, মহড়ায় তা শেখানো হয়। এই ধরনের হামলার ক্ষেত্রে ঘরের বা মহল্লার সমস্ত আলো তো আগেই নেবাতে হয়। শত্রুপক্ষের যুদ্ধবিমানের নজর এড়াতে ‘ব্ল্যাক আউট’ করা হয় জনপদে। সেই সঙ্গে বোমা-ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণের ধাক্কা ও ‘শার্প নেল’ এড়াতে আপাত নিরাপদ আশ্রয় খোঁজার প্রশিক্ষণ দেওয়া হয়।
শিলিগুড়ির মাটিগাড়ার একটি বেসরকারি স্কুলের মাঠে নাগরিক মহড়া বা মক্ ড্রিল চালাল এসএসবির ৪১ ব্যাটেলিয়ন।
অনেকে বলছেন, ‘মক্ ড্রিল’ নিয়ে ভারত জুড়ে প্রচারের আসল লক্ষ্য ছিল পাক বাহিনীকে কিছুটা নিশ্চিন্ত থাকার সুযোগ করে দেওয়া। আর সেই সুযোগেরই সদ্ব্যবহার করে মঙ্গলবার গভীর রাতে আকস্মিক ‘‘প্রিসিশন স্ট্রাইক’ হয়েছে ন’টি সন্ত্রাস পরিকাঠামোয়। বস্তুত, মঙ্গলবার রাতেই যে পাকিস্তানের মাটিতে সন্ত্রাসবাদীদের পহেলগাঁও হত্যাকাণ্ডের জবাব দেওয়া হবে, ঘুণাক্ষরেও তার আঁচ মেলেনি। নয়াদিল্লিতে রাত জেগে ‘অপারেশন সিঁদুর’-এ নজর রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু তার কয়েক ঘণ্টা আগেও প্রধানমন্ত্রীকে এবিপি সামিটে দেখে বোঝা যায়নি কী হতে চলেছে। শুধু পাকিস্তান বা সিন্ধু চুক্তির নাম না নিয়ে ‘জলবণ্টন’ প্রসঙ্গে প্রতিবেশীকে খোঁচা দিয়েছিলেন তিনি। সেই আপাত নির্লিপ্ততা যে আসলে প্রত্যাঘাতের প্রতীক্ষা, রাতেই তা টের পেয়ে গেল ইসলামাবাদ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা