Advertisement
E-Paper

Dead Body: অজ্ঞাতপরিচয় যুবতীর অর্ধনগ্ন, আধপচা দেহ উদ্ধার রাজধানী দিল্লির ফাঁকা শস্যক্ষেতে

মঙ্গলবার খবর পেয়ে ঘিটোরনী গ্রামের কাছে ছুটে যায় বসন্তকুঞ্জ থানার পুলিশ। সেখানেই একটি ফাঁকা ক্ষেতে ওই দেহটি পড়েছিল।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ মে ২০২২ ০১:৩৪

প্রতীকী চিত্র।

রাজধানী দিল্লির একটি ফাঁকা শস্যক্ষেত থেকে এক অজ্ঞাতপরিচয় যুবতীর অর্ধনগ্ন, পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার দক্ষিণ-পশ্চিম দিল্লির বসন্তকুঞ্জ থানা এলাকায় দেহটি উদ্ধার হয়। তদন্তকারীরা ওই যুবতীর পরিচয় জানার চেষ্টা করছেন বলে সংবাদ সংস্থা সূত্রে খবর।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার কন্ট্রোল রুম থেকে খবর পেয়ে ঘিটোরনী গ্রামের কাছে ছুটে যায় বসন্তকুঞ্জ থানার পুলিশ। সেখানেই একটি ফাঁকা ক্ষেতে ওই দেহটি পড়েছিল। ওই অজ্ঞাতপরিচয় যুবতীর বয়স আনুমানিক ২৫-৩৫। দেহটি উদ্ধার করে ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকেরা।

এই ঘটনার তদন্তে নেমেছে বসন্তকুঞ্জ থানা পুলিশ। কী ভাবে ওই যুবতীর মৃত্যু হল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশের এক আধিকারিক বলেন, ‘‘এখনও পর্যন্ত যুবতীর পরিচয় জানা যায়নি। তবে দেহটি সংরক্ষণ এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’’

new delhi Woman died Death dead body
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy