Advertisement
E-Paper

মাটিতে ঝুঁকে বিষাক্ত গোখরোকে ‘কামড়ে’ ধরলেন প্রৌঢ় সাপুড়ে! কী ঘটল তার পর? রইল শিউরে ওঠা ভিডিয়ো

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ফাঁকা একটি জায়গায় কয়েক জন লোক জড়ো হয়েছেন প্রৌঢ়ের কীর্তি দেখার জন্য। মাটিতে ফণা তোলা সাপের কাছে ঝুঁকে পড়ে তাকে মুখ দিয়ে ধরার চেষ্টা করতে দেখা যায় ওই সাপুড়েকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:১২
Odisha man picking up a deadly king cobra with his mouth

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

খালি হাতে নয়, বিশাল এক সাপকে মুখ দিয়েই কব্জা করলেন এক প্রৌঢ় সাপুড়ে। খোলা ময়দানে অসম্ভব দ্রুততার সঙ্গে তিনি সাপটিকে মুখ দিয়ে ধরে ফেলেন। সেই দৃশ্য দেখলে যে কোনও মানুষেরই হৃৎকম্প হতে বাধ্য। বিষধর ফণা তোলা সাপকে মুখ দিয়ে কব্জা করার শিরদাঁড়ায় কাঁপন ধরানো একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ফাঁকা একটি জায়গায় কয়েক জন লোক জড়ো হয়েছেন প্রৌঢ়ের কীর্তি দেখার জন্য। মাটিতে ফণা তোলা সাপের কাছে ঝুঁকে পড়ে তাকে মুখ দিয়ে ধরার চেষ্টা করতে দেখা যায় ওই সাপুড়েকে। সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে ঘটনাটি ওড়িশার বালাসোরের। সাপুড়ের নাম খাগা ভাই। দ্রুত গতিতে তিনি সরীসৃপটিকে সরাসরি তাঁর মুখ দিয়ে চেপে ধরেন। সাপটি খাগার মুখ থেকে শূন্যে ঝুলতে থাকে। তার পর লেজটি ধরে সাপটিকে ধীরে ধীরে মুখ থেকে বার করে মুক্তি দেন। সাপটিকে তাঁর হাত থেকে অন্য এক জন কেড়ে নেওয়ার চেষ্টা করতেই তাঁকে সরিয়ে দেন খাগা। ধীরে ধীরে সাপটিকে মাটিতে শুইয়ে দিয়ে সাপ নিয়ে খেলা শেষ করে দেন ওই সাপুড়ে। এর পর দু’টি সাপকে মাটি থেকে তুলে একটি কাপড়ে থলিতে পুরে নেন তিনি। ভিডিয়োটি এখানেই শেষ হয়ে যায়।

ভিডিয়োটি এবিপি নিউজ়ের এক্স হ্যান্ডল থেকে প্রকাশিত হওয়ার পর বহু মানুষ এটি দেখেছেন। গোখরোর মতো সাপ নিয়ে স্টান্ট দেখে নেটাগরিকদের অনেকেই বাক্‌রুদ্ধ হয়েছেন। ভিডিয়োটি দেখে প্রচুর মানুষ তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। এক জন লিখেছেন, ‘‘ভারত বলেই এটা সম্ভব।’’ অন্য এক নেটাগরিকের দাবি, সাপটির বিষ ছিল না। তা ছাড়াও নেটাগরিকদের কেউ কেউ এটিকে এক ধরনের প্রাণী নির্যাতনের শামিল বলে মনে করছেন।

animal video King Cobra Odisha
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy