Advertisement
E-Paper

চকোলেটের লোভ দেখিয়ে শিশুকন্যাকে শারীরিক নির্যাতন! উদ্ধার রক্তমাখা দেহ, অভিযুক্ত গ্রেফতার

২৫ বছর বয়সি ওই অভিযুক্তকে আগে থেকেই চিনত শিশুটি। চকোলেট দেবেন বলে ব্যক্তিটি তাকে অন্য জায়গায় নিয়ে যান এবং নির্যাতন করেন বলে শিশুকন্যার মায়ের অভিযোগ।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ মার্চ ২০২৩ ১৩:২৬
Representative image of child

শিশুকন্যাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন তার মা। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন তিনি। প্রতীকী ছবি।

বাড়ির বাইরে বন্ধুবান্ধবদের সঙ্গে খেলা করছিল ৪ বছর বয়সি এক শিশু। সেই সময় চকোলেটের লোভ দেখিয়ে তাকে বাড়ির সামনে থেকে নিয়ে যান এক ব্যক্তি। তার পর শিশুটিকে নির্যাতন করেন বলে অভিযোগ তার মায়ের। শনিবার উত্তরপ্রদেশের বরেলী এলাকায় ঘটনাটি ঘটেছে। শিশুর মায়ের অভিযোগের ভিত্তিতে রবিবার অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, শিশুটির বাবা শ্রমিকের কাজ করেন। শিশুটি যখন বাড়ির বাইরে খেলা করছিল, তখন তার মা কাজের সূত্রে বাইরে গিয়েছিলেন। বাড়ি ফেরার পর তাঁর সন্তানকে কোথাও খুঁজে পাচ্ছিলেন না তিনি। হঠাৎ বাড়ি থেকে কিছুটা দূরে তাঁর সন্তানের কান্নার আওয়াজ ভেসে আসে। তাঁর শিশুকন্যাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন তিনি। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন তিনি।

পুলিশ সূত্রে খবর, ২৫ বছর বয়সি ওই অভিযুক্তকে আগে থেকেই চিনত শিশুটিকে। চকোলেট দেবেন বলে ব্যক্তিটি তাকে অন্য জায়গায় নিয়ে যান এবং অত্যাচার করেন বলে শিশুকন্যার মায়ের অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনা খতিয়ে দেখার জন্য আলাদা দল গঠন করে তদন্তে নেমেছে পুলিশ। নির্যাতিতা শিশুকন্যাকে স্বাস্থ্যপরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকেরা।

Uttar Pradesh Physical Assault Bareilly
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy