Advertisement
E-Paper

পড়াশোনা করতে করতে মৃত্যু! গলায় পেন্সিলের খোসা আটকে মারা গেল ছ’বছরের শিশু

ছোট্ট আর্তিকা দেখে যে তার পেন্সিলের মুখ ছোট হয়ে গিয়েছে। খেলার ছলে মুখের মধ্যে পেন্সিল ছোট করার কল দাঁতে চেপে ধরে আর্তিকা। মুখ তীক্ষ্ণ করতে ওই পেন্সিলের খোসা ছাড়াতে শুরু করে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২ ১২:৪৯
উত্তরপ্রদেশের হামিরপুরের পাহাড়ি বীর গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

উত্তরপ্রদেশের হামিরপুরের পাহাড়ি বীর গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। প্রতীকী ছবি।

পেন্সিলের খোসা গলায় আটকে মৃত্যু হল এক ছয় বছরের এক নাবালিকার। উত্তরপ্রদেশের হামিরপুরের পাহাড়ি বীর গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। নিহত নাবালিকার নাম আর্তিকা। বুধবার সকালে সে তার ভাইবোনদের সঙ্গে বাড়ির ছাদে বসে পড়াশোনা করছিল।

লেখার সময় ছোট্ট আর্তিকা দেখে যে তার পেন্সিলের মুখ ছোট হয়ে গিয়েছে। খেলার ছলে মুখের মধ্যে পেন্সিল ছোট করার কল দাঁতে চেপে ধরে আর্তিকা। মুখ তীক্ষ্ণ করতে ওই পেন্সিলের খোসা ছাড়াতে শুরু করে। পেন্সিল ছুলতে ছুলতে হঠাৎই কল থেকে খোলাগুলি বেরিয়ে তার গলায় গিয়ে শ্বাসনালীতে আটকে যায়। আর্তিকা শ্বাস না নিতে পারায় তার ভাইবোনরা চিৎকার করে বাবা-মাকে ডাকে। তাকে দ্রুত স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকরা জানিয়েছেন, নিশ্বাস না নিতে পেরে দম আটকে মৃত্যু হয়েছে ছোট্ট আর্তিকার।

হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসকরা আর্তিকার বাবা-মাকে ময়নাতদন্ত করার কথা বললেও তাঁরা মেয়ের দেহের ময়নাতদন্ত করাতে রাজি হননি এবং দেহ নিয়ে বাড়ি ফিরে যান।

Uttar Pradesh Death Minor Girl Pencil
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy