Advertisement
E-Paper

শিক্ষককে বেঞ্চে ফেলে বেদম মার ছাত্রের! অঙ্ক স্যার বকায় স্কুলের মধ্যেই পিটিয়ে বদলা

শিক্ষকের জামার কলার ধরে প্রথমে দেওয়ালে ঠেসে ধরে দশম শ্রেণির ছাত্র। তার পর তাঁকে বেঞ্চে ফেলেও মারধর করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২২ ২০:৪০
শিক্ষককে প্রথমে দেওয়ালে ঠেসে ধরলেন শিক্ষক।

শিক্ষককে প্রথমে দেওয়ালে ঠেসে ধরলেন শিক্ষক। সিসিটিভির ছবি।

এক অঙ্কের শিক্ষককে ক্লাসঘরের মধ্যে ঘুসির পর ঘুসি মারল ছাত্র। শিক্ষককে ঠেলে বেঞ্চে ফেলে বার বার আঘাত করে দশম শ্রেণির ওই পড়ুয়া। ঘটনার খবর পেয়ে স্কুলে আসে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাজ্জবহ তারাও। উত্তরপ্রদেশের মথুরার বৃন্দাবনের একটি স্কুলের ঘটনা। অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, পঙ্কজ সিংহ নামে অঙ্কের শিক্ষক ক্লাস নিচ্ছিলেন। এক ছাত্রকে তিনি খুব বকুনি দেন। কেন বই না নিয়ে ক্লাসে এসেছে, তা নিয়ে ছাত্রকে ভর্ৎসনা করেন তিনি। এর পর ছাত্রকে ক্লাস থেকে বের করে দেন। সিসিটিভির সৌজন্যে দেখা গিয়েছে, ঠিক দরজা দিয়ে যখন ছাত্রটি বের হচ্ছে, তখন এর বার তাকে বকুনি দেন শিক্ষক। এর পর শিক্ষকের দিকে ঘুরে পড়ে ছাত্রটি। তাঁকে মারধর শুরু করেন। স্বাভাবিক ভাবে হকচকিয়ে যান শিক্ষক। তিনি নিজেকে বাঁচাতে গিয়ে ছাত্রের হাত ধরে ফেলেন। কিন্তু ওই ছাত্র হাত ছাড়িয়ে শিক্ষকের জামার কলার ধরে দেওয়ালে ঠেসে ধরে। তার পর মারতে মারতে শিক্ষককে বেঞ্চে ফেলে দেয়। অন্য ছাত্ররা তখন উঠে দাঁড়িয়েছে। দেখা যাচ্ছে, তার পরও বে়ঞ্চে ফেলে শিক্ষককে দমাদম ঘুসি মেরে চলেছে পড়ুয়াটি। বেশ কিছু ক্ষণ পরে সহপাঠীরা এসে শিক্ষককে রক্ষা করেন।

আক্রান্ত শিক্ষক জানান, তিনি গত ২০০৪ সাল থেকে শিক্ষকতা করছেন। অনেক ছাত্র পড়িয়েছেন। পড়া না পারলে তাদের শাসন করেছেন। ক্লাসের মধ্যে শৃঙ্খলা ভাঙলে শাস্তি দিয়েছেন। কিন্তু এমন ঘটনা কখনও ঘটেনি। ওই ছাত্রের ব্যবহারে তিনি বিস্মিত, হতবাক এবং ব্যথিত।

Uttar Pradesh Teacher Student beat
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy