Advertisement
E-Paper

Crime: আম খাওয়ার বায়না করায় ভাইঝির গলার নলি কেটে খুন করে দেহ বস্তায় ভরলেন কাকা!

উত্তরপ্রদেশের শামলির খেদা কুর্তান গ্রামে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় এফআইআর দায়ের করা হয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২২ ১৬:৩৪
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

আম খাওয়ার জন্য বায়না করছিল পাঁচ বছরের ভাইঝি। সে সময় খাবার খাচ্ছিলেন কাকা। ভাইঝির আম খাওয়ার বায়নায় এক সময় মেজাজ হারালেন ওই ব্যক্তি। তার পর ভাইঝিকে মেরে বস্তায় ভরে দিলেন তিনি। উত্তরপ্রদেশের শামলির খেদা কুর্তান গ্রামে এই অভিযোগ উঠেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আম খাওয়ার বায়না করায় বিরক্ত হয়ে ওই ব্যক্তি রড দিয়ে প্রথমে নিজের ভাইঝির মাথায় আঘাত করেন। তার পর রক্তপাত দেখে ঘাবড়ে গিয়ে তার গলার নলি কেটে বস্তায় ভরে দেন।

বিকেলের পর থেকে শিশুটির খোঁজ না পাওয়া যাওয়ায় তল্লাশি শুরু করেন বাসিন্দারা। সে সময় শিশুকে খুঁজতে স্থানীয়দের সঙ্গে অভিযুক্ত ব্যক্তিও বের হন। কিন্তু পুলিশ তাঁকে সন্দেহ করতেই গা ঢাকা দেন।

পরে গ্রাম সংলগ্ন একটি জঙ্গল থেকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শিশুর বাবার অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

Crime uttarpradesh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy