মুম্বইয়ের ব্যস্ত রাস্তায় একটি অটো কী ভাবে এক বাইক আরোহীকে ধাক্কা মেরে ফেলে দিল, সেই ঘটনা ধরা পড়েছে ক্যামেরায়। আর তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে। মুম্বই শহরতলির গোভান্দি এলাকার এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই বৃহস্পতিবার পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত অটোচালককে।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, ট্রাফিক সিগন্যালে আটকে পড়ে অটোচালকের সঙ্গে ঝগড়া হচ্ছে বাইক আরোহীর। সিগন্যাল ছাড়লেও তাঁদের মধ্যে বিতণ্ডা বন্ধ হয়নি। তার পর বাইক আরোহী এগিয়ে অটোর পাশে পাশে যাচ্ছেন। এই সময়ই অটোচালক অটোটি ডান দিকে এনে ধাক্কা মারলেন বাইক আরোহীকে। সঙ্গে সঙ্গে বাইক আরোহী লুটিয়ে পড়লেন মাটিতে। আর অটোচালক পালিয়ে গেলেন।
এই ঘটনার পর বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে ওই অটোচালককে। পুলিশ জানিয়েছে, তাঁর নাম সলমন সইদ। তিনি রফিক নগরের বাসিন্দা। কিশোর কর্দক নামের ওই বাইক আরোহী রাস্তায় পড়ে গেলেও তাঁর আঘাত গুরুতর নয়। অভিযুক্ত অটোচালকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৭, ২৭৯ ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। দেখুন সেই ভিডিয়ো—
@MumbaiRTO @mumbaitraffic @MumbaiPolice @abpmajhatv @vaibhavparab21
— Sachin Sahane (@sachinsahane) December 24, 2020
Incident at CMLR a week ago. Bikers life is at risk around Shivaji Nagar -Deonar-Bainganwadi area. Strict action needs to be taken to these idiot auto drivers. pic.twitter.com/ELvCBeCG8f