Advertisement
E-Paper

ব্রিজ থেকে নিরীহ কুকুরকে ফেলে দিয়ে হাসি যুবকের! গ্রেফতারের দাবি নেটাগরিকদের

ব্রিজের উপর দাঁড়িয়ে আছে দু’টি কুকুর। তাদের মধ্যে একটিকে তুলে ব্রিজ থেকে লেকের মধ্যে ফেলে দিলেন এক যুবক।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২০ ১২:৪১
অভিযুক্ত ব্যক্তির শাস্তির দাবিতে সরব নেটগরিকরা। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

অভিযুক্ত ব্যক্তির শাস্তির দাবিতে সরব নেটগরিকরা। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

ব্রিজের উপর দাঁড়িয়ে আছে দু’টি কুকুর। তাদের মধ্যে একটিকে তুলে ব্রিজ থেকে লেকের মধ্যে ফেলে দিলেন এক যুবক। সম্প্রতি এ রকমই একটি ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োটি ছড়াতেই অভিযুক্ত যুবককে গ্রেফতারের দাবি তুলেছেন নেটাগরিকদের একটি বড় অংশ।

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালে। সেখানকার বড় তালাব এলাকার ব্রিজ থেকেই ফেলে দেওয়া হয়েছে ওই নিরীহ কুকুরটিকে।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, ব্রিজে দাঁড়িয়ে আছেন অভিযুক্ত ব্যক্তি। তার পাশে এ দিক ও দিক ঘোরাঘুরি করছে দু’টি কুকুর। একটি কুকুরের মাথায় হাত বোলালেন ওই ব্যক্তি। তার পরই তাকে কোলে তুলে নিলেন। কোলে নিয়েই ছুড়ে দিলেন ব্রিজের নীচে লেকের মধ্যে। তার পর হাসতে লাগলেন। যদিও এর জেরে কুকুরটির কী ক্ষতি হয়েছে তা জানা যায়নি। দেখুন সেই ভিডিয়ো

তবে এই ভিডিয়ো দেখে রীতিমতো ক্ষুব্ধ নেটগরিকরা। তাঁরা ওই অভিযুক্ত ব্যক্তির শাস্তির দাবিতে সরব। ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর থানায় অভিযোগ দায়ের করেছেন স্থানীয় এক প্রাণী অধিকার রক্ষাকারী দলের সদস্যরা। বিষয়টি নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, ভারতীয় দণ্ডবিধির ৪২৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে। শ্যামলা হিলস থানার পুলিশ এই তদন্ত করছে। তিনি বলেছেন, ‘‘অভিযুক্তকে চিহ্নিত করা গিয়েছে। তাঁর নাম সলমন খান।’’ পুলিশ পলাতক সলমনের খোঁজ চালাচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: কমল দৈনিক আক্রান্ত, সংক্রমণ হার ছাড়াল ৯ শতাংশ

আরও পড়ুন: ‘নিজেদের জীবন নিজেরা বাঁচান, প্রধানমন্ত্রী ময়ূর নিয়ে সঙ্গে ব্যস্ত’, কটাক্ষ রাহুলের

Viral Video Madhya Pradesh Bhopal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy