Advertisement
E-Paper

তরুণদের অন্যরকম চাউনি, রেলের শৌচাগারে ঢুকেও পার পেলেন না বিদেশিনি, ভয়ঙ্কর অভিজ্ঞতার ভিডিয়ো ভাইরাল

ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ভিডিয়োয় ঘটনাটির বর্ণনা করতে গিয়ে ওই বিদেশিনি ভ্লগার জানান, গোটা যাত্রাপথে তিনি খুব অস্বস্তি বোধ করেছেন। ট্রেনে ভ্রমণ করার সময় আসনের সামনে বসে থাকা চার-পাঁচ জন তরুণ তাঁর দিকে একনাগাড়ে তাকিয়ে ছিলেন বলে অভিযোগ করেছেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুন ২০২৬ ১০:০৬

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ভারতে বেড়াতে এসে রেলযাত্রার অভিজ্ঞতা জানতে চেয়েছিলেন বিদেশিনি তরুণী। ঘুরে বেড়ানোর পাশাপাশি ভ্রমণের ভিডিয়ো তৈরি করে সমাজমাধ্যমে পোস্ট করেন তিনি। এক কথায় তাঁকে ভ্রমণ ভ্লগার বলা চলে। কিন্তু তাঁর শখের ট্রেনযাত্রা এক ভয়াবহ অভিজ্ঞতায় পরিণত হল। ওই বিদেশিনি একটি ভিডিয়ো পোস্ট করে দাবি করেছেন যে ট্রেন সফরকালে কিছু যুবক অনবরত তাঁর দিকে একনাগাড়ে তাকিয়ে ছিলেন। তাঁদের মধ্যে এক জন তরুণীকে কামরার শৌচাগার পর্যন্ত ধাওয়া করেন। ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ভিডিয়োয় ঘটনাটির বর্ণনা করতে গিয়ে ওই বিদেশিনি ভ্লগার জানান, গোটা যাত্রাপথে তিনি খুব অস্বস্তি বোধ করেছেন। ট্রেনে ভ্রমণ করার সময় আসনের সামনে বসে থাকা চার-পাঁচ জন তরুণ তাঁর দিকে একনাগাড়ে তাকিয়ে ছিলেন বলে অভিযোগ করেন তিনি। ভিডিয়োয় তাঁকে বলতে শোনা যায়, এক দল তরুণ এমন ভাবে তাঁর দিকে তাকাচ্ছিলেন যেন তাঁরা এর আগে কখনও কোনও বিদেশিনিকে দেখেননি। ভ্লগারের দাবি, তিনি প্রথমে বিষয়টি উপেক্ষা করার চেষ্টা করলেও পরে পরিস্থিতি ভীতিকর হয়ে ওঠে। তিনি জানান, তরুণদের অস্বস্তিকর আচরণ থেকে বাঁচতে তিনি অন্য একটি কামরার শৌচাগারে চলে যান। কিন্তু সেই তরুণদের মধ্যে একজন তাঁকে অনুসরণ করে সেখানেও পৌঁছে যান। এখানেই শেষ নয়। এর পর শুরু হয় আসল আতঙ্ক। অভিযোগ, কয়েক সেকেন্ড পর শৌচাগারের দরজা খোলারও চেষ্টা করেন এক তরুণ। ভিডিয়োয় তরুণী জানান, কামরার কাছে শৌচাগার থাকায় ওই যুবকের সেখানে আসার কোনও কারণ ছিল না। সৌভাগ্যবশত, তাঁর বান্ধবী বিষয়টি দেখে সঙ্গে সঙ্গে বেরিয়ে এসে সেখানে দাঁড়ান। এর পর তাঁরা দু’জনেই রেলের কর্মীদের কাছে অভিযোগ করেন। এই ঘটনার পর ট্রেনের কর্মীরা দুই মহিলাকেই অন্য একটি কামরায় সরিয়ে দেন।

ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর সমাজমাধ্যমে নেটাগরিকেরা নানা ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন। এক নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘আমি ভারতীয় হয়েও রেলে সফরকালে নিজেকে অনিরাপদ মনে করি।’’ অন্য এক নেটাগরিকের মন্তব্য, ‘‘কিছু মানুষের জন্য সারা বিশ্বে ভারতের ভাবমূর্তি নষ্ট হয়।’’

Vlogger Indian Rail
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy