Advertisement
E-Paper
WBState_Assembly_Elections_Lead0_04-05-26

এই নাচের ভিডিয়ো দেখে ঘাবড়ে যাচ্ছেন সবাই, দেখছেন বারবার!

নেহাতই একটি নাচের ভিডিয়ো। চার জন মিলে নাচছেন সেখানে। গানও পরিচিত। কিন্তু সেই চার জনের নাচের ভঙ্গিতে মোহিত হয়ে পড়েছেন নেটাগরিকরা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২০ ১৯:৫৩
অদ্ভুত নাচে মজেছে নেটদুনিয়া। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

অদ্ভুত নাচে মজেছে নেটদুনিয়া। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

নেহাতই একটি নাচের ভিডিয়ো। চার জন মিলে নাচছেন সেখানে। গানও পরিচিত। কিন্তু সেই চার জনের নাচের ভঙ্গিতে মোহিত হয়ে পড়েছেন নেটাগরিকরা। কী ভাবে ওই চার জন এ ভাবে নাচছেন, তা জানতে বার বার ভিডিয়োটি দেখছেন সকলে।

প্রভাসিনী নামে একটি টুইটার হ্যান্ডল থেকে রবিবার আপলোড করা হয়েছে ভিডিয়োটি। ৪১ সেকেন্ডের সেই ভিডিয়ো ইতিমধ্যেই দেখে ফেলেছেন দেড় লক্ষের কাছাকাছি ইউজার। লাইক পড়েছে আট হাজারেরও বেশি। এ ছাড়াও প্রচুর রিটুইট, কমেন্টস।

সেখানে ‘স্ট্রিট ডান্সার ৩ডি’ ছবির ‘মুককালা’ গানে এক সঙ্গে নাচছেন ওই চার যুবক। তাঁদের সেই জটিল কোরিওগ্রাফিই ভিডিয়োর মূল আকর্ষণ। অভিনেতা শ্রুতি শেঠ, টেলিভিশন ব্যক্তিত্ব গৌরব কপুর এই ভিডিয়ো দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।

আরও পড়ুন: মোদীর উদ্বোধন করা ট্রেনে শিব ঠাকুরের জন্য আসন সংরক্ষণ!

কিন্তু অধিকাংশ নেটিজেন মাথা চুলকাচ্ছেন, ভিডিয়োটির শেষ অংশ দেখে। ওই অংশে নাচের এমন ভঙ্গি রয়েছে, যা দেখে মোহিত হয়ে গিয়েছে গোটা নেট দুনিয়া। বাসবার ভিডিয়ো থামিয়ে ওই অংশ দেখে বোঝার চেষ্টা করছেন, ঠিক কী ভাবে এই নাচ সম্ভব। দেখুন সেই ভিডিয়ো—

আরও পড়ুন: দুর্ঘটনার তদন্ত করতে গিয়ে দুর্ঘটনা! সেতু থেকে নীচে পড়ে গেলেন পুলিশকর্মী

Viral Video Bizarre
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy