Advertisement
E-Paper

ব্যস্ত রাস্তায় চরকির মতো পাক খাচ্ছে গাড়ি! কেরামতি দেখিয়ে বিপাকে যুবক

অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ। তাঁর দামি গাড়িটিও বাজেয়াপ্ত করে নেওয়া হয়েছে। রাস্তার মাঝে গাড়ি ঘুরিয়ে যে কাণ্ড তিনি করেছিলেন, তার ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ মার্চ ২০২৩ ১০:৫২
Viral Video of man doing stunt with expensive car in the middle of the road.

গাড়ি নিয়ে ব্যস্ত রাস্তায় কেরামতি দেখালেন যুবক। ছবি: টুইটার।

ব্যস্ত রাস্তা, যানবাহনের সংখ্যা কম নেই। হঠাৎ সেই রাস্তার মোড়ে চারচাকা গাড়ি নিয়ে পৌঁছে গেলেন যুবক। তার পর সিনেমার কায়দায় গাড়িটিকে বন বন করে পাক খাওয়ালেন বেশ কয়েক বার। এতে অন্য গাড়িগুলিকে যেমন দাঁড়িয়ে পড়তে হয়, তেমন যুবকের কাণ্ড দেখে লোকজনও জড়ো হয়ে যায় এলাকায়।

ঘটনাটি মধ্যপ্রদেশের ইনদওরের। অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ। তাঁর দামি গাড়িটিও বাজেয়াপ্ত করে নেওয়া হয়েছে। রাস্তার মাঝে গাড়ি ঘুরিয়ে যে কাণ্ড তিনি করেছিলেন, তার ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

ভিডিয়োটিতে দেখা গিয়েছে, স্বাভাবিক গতিতেই গাড়ি চালিয়ে আসছিলেন যুবক। রাস্তার মোড়ে পৌঁছে হঠাৎ গতি বাড়িয়ে দেন। গাড়িটিকে ইউটার্ন করে বেশ কয়েক বার গোল গোল করে একই জায়গায় পাক খান। কিছু ক্ষণ পর আবার গাড়ি নিয়ে নির্দিষ্ট পথে এগিয়ে যান।

রাস্তায় দাঁড়িয়ে অনেকেই যুবকের গাড়ি ভিডিয়ো রেকর্ড করেছিলেন। রবিবার সেটি ট্র্যাফিক পুলিশের কাছে পাঠিয়ে দেওয়া হয়। ভিডিয়ো হাতে পেয়ে তদন্ত শুরু করে পুলিশ।

অভিযুক্ত গাড়ির চালককে চিহ্নিত করা হয়। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৭৯ ধারা এবং মোটর ভেহিকল আইনে মামলা রুজু করা হয়েছে। যুবকের গাড়িটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। এ ছাড়া, রাজ্যের পরিবহণ দফতর অভিযুক্তের গাড়ি চালানোর লাইসেন্স তিন মাসের জন্য সাসপেন্ড করেছে।

Viral Video Car Stunt Madhya Pradesh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy