প্রথম দশে দুই বলি নায়িকা, ফোর্বস ইন্ডিয়ার তালিকার এক নম্বরে বিরাট কোহালি
এই তালিকা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ফেম কোশেন্ট। অর্থাৎ সেলেব্রিটির সাম্প্রতিক যশ ও খ্যাতি। প্রিন্ট ও সোশ্যাল মিডিয়ায় তাঁদের প্রভাব কেমন, দেখা হয়েছে সেই নিরিখেও। ফলে এ রকম দেখা গিয়েছে, কোনও সেলেব্রিটির হয়তো উপার্জন কম, কিন্তু তিনি ফেম কোশেন্টে এগিয়ে আছেন পরবর্তী সেলেব্রিটির থেকে। ফলে তিনি স্থান পেয়েছেন তালিকার উপর দিকেই।
সদ্য প্রকাশিত হয়েছে এ বছরের ফোর্বস ইন্ডিয়ার তালিকা। উপার্জন, এনডোর্সমেন্ট এবং যশ ও খ্যাতির উপর ভিত্তি করে প্রথম একশোজন ধনী সেলেব্রিটির (অভিনেতা, অভিনেত্রী এবং খেলোয়াড়) নাম প্রকাশ করেছে ফোর্বস। ১ অক্টোবর ২০১৮ থেকে ৩০ সেপ্টেম্বর ২০১৯ অবধি সময়কালে তাঁদের উপার্জন দেখা হয়েছে।
তবে এই তালিকা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ফেম কোশেন্ট। অর্থাৎ সেলেব্রিটির সাম্প্রতিক যশ ও খ্যাতি। প্রিন্ট ও সোশ্যাল মিডিয়ায় তাঁদের প্রভাব কেমন, দেখা হয়েছে সেই নিরিখেও। ফলে এ রকম দেখা গিয়েছে, কোনও সেলেব্রিটির হয়তো উপার্জন কম, কিন্তু তিনি ফেম কোশেন্টে এগিয়ে আছেন পরবর্তী সেলেব্রিটির থেকে। ফলে তিনি স্থান পেয়েছেন তালিকার উপর দিকেই।
বার্ষিক ২৫২.৭২ কোটি টাকা উপার্জন নিয়ে ফোর্বস ইন্ডিয়া তালিকার শীর্ষে এলেন বিরাট কোহালি। এই তালিকা প্রকাশ হওয়ার দিন থেকে এই প্রথম শীর্ষে এলেন কোনও খেলোয়াড়। গত বছর তিনি ছিলেন তালিকার দ্বিতীয় স্থানে।
দ্বিতীয় স্থানে আছেন অক্ষয় কুমার। এর আগে তিনি ছিলেন তালিকার তৃতীয় স্থানে। গত বছরের থেকে ৫৮.৫১ শতাংশ বেড়ে তাঁর বর্তমান বার্ষিক উপার্জন ২৯৩.২৫ কোটি টাকা। গত বছর তাঁর স্থান ছিল তৃতীয়।
গত তিন বছর তালিকায় সবার উপরে ছিলেন সুপারস্টার সলমন খান। তিনি এ বছর এক ধাক্কায় প্রথম স্থান থেকে দু’ধাপ নেমে তৃতীয় স্থানে আছেন। তাঁর এ বছরের উপার্জন ২২৯.২৫ কোটি টাকা।
আরও পড়ুন:
তালিকার চতুর্থ স্থানে আছেন অমিতাভ বচ্চন। তাঁর উপার্জনের পরিসংখ্যান ২৩৯ কোটি টাকা। মূলত ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র সুবাদে তিনি স্থান পেয়েছেন প্রথম পাঁচে। গত বছরের থেকে এগিয়েছেন দু’ধাপ।
মহেন্দ্র সিংহ ধোনি গত বছরের স্থান ধরে রেখেছেন। পরপর দু’বছর তিনি তালিকার পঞ্চম স্থানে। এ বছর তাঁর উপার্জন ১৩৫.৯৩ কোটি টাকা।
আর্থিক দিক দিয়ে এ বছরটা শাহরুখ খানের বিশেষ ভাল যায়নি। বক্স অফিসে ব্যর্থ তাঁর ‘জিরো’। মূলত এনডোর্সমেন্টের সাহায্যে তিনি প্রথম দশের মধ্যে ষষ্ঠ স্থান পেয়েছেন। এ বছর তাঁর মোট উপার্জন ১২৪.৩৮ কোটি টাকা। গত বছরের থেকে যা ২৭ শতাংশ কম। তবে গত বছরের তুলনায় শাহরুখের অবস্থান এই তালিকায় সাত ধাপ এগিয়েছে।
পর্দায় এবং পর্দার বাইরে, দুই জায়গাতেই রণবীর সিংহের বৃহস্পতি এখন তুঙ্গে। ছবিতে একটানা সাফল্যের পাশাপাশি এনডোর্সমেন্ট। গত বছরের থেকে এক ধাপ এগিয়ে এ বছর তালিকায় তাঁর স্থান সপ্তম। বার্ষিক মোট উপার্জন ১১৮.২ কোটি টাকা।
আরও পড়ুন:
এক লাফে চার ধাপ এগিয়েছেন আলিয়া ভট্ট। চলতি বছরে ৫৯.২১ কোটি টাকা উপার্জন নিয়ে তিনি এ বছর আছেন তালিকার অষ্টম স্থানে।
ধোনির মতো নিজের স্থান ধরে রেখেছেন সচিন তেন্ডুলকরও। বিনিয়োগ এবং এনডোর্সমেন্টের দৌলতে তিনি গত বছরের মতো নবম স্থানে আছেন। এ বছর তাঁর উপার্জন ৭৬.৯৬ কোটি টাকা।
এ বছর কোনও ছবি মুক্তি পায়নি। তার জেরে তালিকায় এক লপ্তে ছ’ধাপ পিছিয়ে গিয়েছেন দীপিকা পাড়ুকোন। গত বছর তিনি ছিলেন তালিকার চতুর্থ স্থানে। এ বছর ৪৮ কোটি উপার্জন নিয়ে তিনি আছেন দশম স্থানে। এই প্রথম তালিকায় প্রথম দশে দু’জন মহিলা স্থান পেলেন। (ছবি: ফেসবুক)