Advertisement
E-Paper

উৎসব বরাকেও

সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানালেন বদরপুর টাইটেল মাদ্রাসার অধ্যাপক মুফতি আব্দুল বাছিত। আজ করিমগঞ্জের টাউন ঈদগাহতে ইদের নামাজের পড়ানোর পর তিনি বলেন, ‘‘কয়েক জন ধর্মের নামে সন্ত্রাস সৃষ্টি করতে চাইছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৬ ০৩:৪৯

সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানালেন বদরপুর টাইটেল মাদ্রাসার অধ্যাপক মুফতি আব্দুল বাছিত। আজ করিমগঞ্জের টাউন ঈদগাহতে ইদের নামাজের পড়ানোর পর তিনি বলেন, ‘‘কয়েক জন ধর্মের নামে সন্ত্রাস সৃষ্টি করতে চাইছে। সবাইকে একজোট হয়ে তার মোকাবিলা করতে হবে।’’ নামাজের পর বিশ্বশান্তির উদ্দেশ্যে প্রার্থনা করা হয়। নিলামবাজারে বাঘের মোকাম, উজানডিহি, বদরপুর, পাথারকান্দি, রাতাবাড়ির বিভিন্ন ঈদগাহতেও এ দিন ইদের নামাজ হয়।

অন্য দিকে, হাইলাকান্দির এক মসজিদে নামাজে সামিল হন উত্তর-পূর্ব ভারতের আহলে ছুন্নত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা মৌলানা ছারিমুল হক। হাইলাকান্দির বিভিন্ন ঈদগাহ এবং মসজিদে ইদের নামাজ পাঠ করেন হাজার হাজার মানুষ। লালা, কাটলিছড়া, আলগাপুর, মনাছড়া, ঘাড়মুড়া, জামিরার ঈদগাহেও ছিল ভিড়।

Terrorism
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy