বাড়িতেই খুন হলেন অবসরপ্রাপ্ত আইপিএসের স্ত্রী। শুক্রবার সকালে হায়দরাবাদের জুবিলি হিলসের বাড়ি থেকে অবসরপ্রাপ্ত অফিসার বিনয় রঞ্জন রায়ের স্ত্রীর দেহ উদ্ধার হয়েছে। হাত-পা ছিল বাঁধা। মুখে কাপড় গোঁজা ছিল। পুলিশের সন্দেহ, খুনের নেপথ্যে রয়েছেন পরিচারক। তিনি নেপালের বাসিন্দা। অভিযোগ, আইপিএসের স্ত্রী তনুজা রঞ্জনের দেহ উদ্ধারের পর থেকে খোঁজ মেলেনি পরিচারিকার। বাড়ি থেকে অনেক মূল্যবান জিনিসপত্রও উধাও হয়েছে বলে অভিযোগ।
বিনয় ১৯৮৬ ব্যাচের আইপিএস। ২০১৯ সালে অবসর নেন তিনি। অবসরের আগে তিনি ডিজি (কারা) ছিলেন। দিন কয়েক আগে বেঙ্গালুরুতে গিয়েছিলেন তিনি। বাড়িতে দুই কন্যাকে নিয়ে ছিলেন স্ত্রী তনুজা। তিনতলা বাড়িতে কন্যারা থাকেন তৃতীয় তলে। তনুজা থাকতেন দোতলায়। একতলায় থাকেন ভাড়াটে। বৃহস্পতিবার দোতলায় নিজের ঘরে শুতে গিয়েছিলেন তনুজা। শুক্রবার সকালে পরিচারক এসে দরজার বেল বাজান। কিন্তু দীর্ঘ ক্ষণ পরেও কল্পনা তা না খোলায় তিনতলা থেকে নেমে আসেন এক কন্যা সুনন্দা।
আরও পড়ুন:
দ্বিতীয় তলে তনুজার ঘরে প্রবেশ করে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন সুনন্দা। তাঁর হাত-পা বাঁধা ছিল। তনুজাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অভিযোগ, ওই ঘটনার পর থেকে পরিচারিকা কল্পনার কোনও খোঁজ মেলেনি। পুলিশ অভিযুক্তের খোঁজ করছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে।