Advertisement
E-Paper

প্রেমিকার দেহের পাশেই অচৈতন্য অবস্থায় পড়ে প্রেমিক, অদূরে ছড়িয়ে ছিল ওষুধ-দড়ি! ঘনাচ্ছে রহস্য

ওই হোমস্টে কর্তৃপক্ষ জানান, যেখানে ওই মহিলার দেহ পড়ে ছিল, তা পাশ থেকে উদ্ধার হয় একটি দড়ি এবং কয়েকটি ট্যাবলেট। তদন্তকারীদের অনুমান, ওই মহিলা কোনও ঘুমের ওষুধ বেশি মাত্রায় খেয়ে আত্মঘাতী হয়ে থাকতে পারেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ জুন ২০২৬ ২০:২৯
Woman found dead, her boyfriend unconscious at homestay in near Bengaluru

(বাঁ দিকে) মৃত প্রেমিকার পাশে অচৈতন্য অবস্থায় পড়েছিলেন তাঁর প্রেমিক (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

প্রেমিকার দেহের পাশে অচৈতন্য অবস্থায় পড়েছিলেন প্রেমিক। বেঙ্গালুরুর উপকণ্ঠে চিক্কাবল্লাপুর জেলার একটি হোমস্টের ঘটনায় রহস্য ঘনাচ্ছে। কী ভাবে ওই মহিলার মৃত্যু হল, তা ভাবাচ্ছে পুলিশকে। ওই যুবক কী ভাবে অচৈতন্য হয়ে পড়লেন, সেটাও তদন্তের আওতায়। প্রশ্ন উঠছে, প্রেমিকাকে খুন করে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিলেন ওই যুবক না কি দু’জনেই একসঙ্গে আত্মহত্যার পরিকল্পনা করেন? নেপথ্যে অন্য কোনও রহস্য রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।

ওই হোমস্টে কর্তৃপক্ষ জানান, যেখানে ওই মহিলার দেহ পড়ে ছিল, তার পাশে পড়েছিল একটি দড়ি এবং কয়েকটি ট্যাবলেট। তদন্তকারীদের অনুমান, ওই মহিলা কোনও ঘুমের ওষুধ বেশি মাত্রায় খেয়ে আত্মঘাতী হয়ে থাকতে পারেন। একই ওষুধ খেয়ে থাকতে পারেন তাঁর প্রেমিকও। খুনের তত্ত্বও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। এই ঘটনার নেপথ্যে থাকা সম্ভাব্য সব কারণই পুঙ্খানুপুঙ্খ ভাবে খতিয়ে দেখছেন তদন্তকারীর।

চিক্কাবল্লাপুরের পুলিশ সুপার কুশল চোকসি অন্যান্য পুলিশ আধিকারিককে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে। ওই যুবক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁকে জিজ্ঞাসাবাদ করেও তথ্য জোগাড়ের চেষ্টা করছেন তদন্তকারীরা।

শনিবার রাতে দু’জনে ওই হোমস্টেতে ঘর ভাড়া করেছিলেন। স্থানীয় সূত্রে খবর, ওই যুবক-যুবতী বেশ কয়েক দিন ধরে প্রেমের সম্পর্কে ছিলেন। যদিও দু’জনের পরিবার এই সম্পর্ক মেনে নেয়নি। পুলিশের অনুমান, সেই কারণে হয়তো দু’জনে একসঙ্গে আত্মহত্যার পরিকল্পনা করে থাকতে পারেন।

Bengaluru Death

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy