Advertisement
E-Paper

চার পা নিয়ে জন্মাল শিশুকন্যা! সুস্থই রয়েছে সদ্যোজাত, নজরে রেখেছেন চিকিৎসকরা

শিশুটির চার পা রয়েছে। তবে সে সুস্থ রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২২ ১৬:১২
শিশুটির চার পা রয়েছে। সর্বক্ষণ তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শিশুটির চার পা রয়েছে। সর্বক্ষণ তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। প্রতীকী ছবি।

নবজাতকের চার পা। এমনই এক কন্যাসন্তানের জন্ম হল মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। গত বুধবার কমলা রাজা হাসপাতালে এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন আরতি কুশওয়াহা নামের এক মহিলা। তবে বাচ্চাটি সুস্থ রয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, সদ্যোজাত কন্যাসন্তানের ওজন ২.৩ কেজি। চার পা থাকায় শিশুটির শারীরিক বিকৃতি রয়েছে। শিশুটির অতিরিক্ত যে দু’টি পা রয়েছে, তা নিষ্ক্রিয়। শিশুটির শরীরের অন্য অংশে আর কোনও বিকৃতি রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন চিকিৎসকরা।

শিশুটিকে পরীক্ষা করানোর পর যদি দেখা যায় শরীরের আর কোনও অংশে বিকৃতি নেই, তা হলে ওই অতিরিক্ত দু’টি পা অস্ত্রোপচার করে বাদ দেওয়া হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বর্তমানে ওই হাসপাতালের সদ্যোজাতদের ওয়ার্ডে রাখা রয়েছে শিশুটিকে। সদ্যোজাতর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। তাকে পর্যবেক্ষণে রাখা রয়েছে।

চলতি বছরের মার্চ মাসে মধ্যপ্রদেশের রাতলামে দু’টি মাথা, তিনটি হাত ও দু’টি পা নিয়ে জন্ম হয়েছিল একটি শিশুর। ওই সদ্যোজাতর ওজন ছিল ৩ কেজি।

Newborn Baby national news Viral
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy