Advertisement
E-Paper

মাথা মুড়োলেন ধর্ষিতা

উন্নাওয়ের স্মৃতি এখনও টাটকা। উত্তরপ্রদেশে ফের এক বিজেপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন লখনউয়ের এক দলিত আইনজীবী। তিনি আজ সাংবাদিক বৈঠকে আত্মহত্যার হুমকি দেন ও সেখানে নিজেই নিজের মাথা মুড়িয়ে ফেলেন। তাঁর আপত্তিকর কিছু ভিডিয়ো তোলা হয়েছে বলেও অভিযোগ করেছেন এই আইনজীবী।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ মে ২০১৮ ১৪:২০
আজ সাংবাদিক বৈঠকে আত্মহত্যার হুমকি দেন ও সেখানে নিজেই নিজের মাথা মুড়িয়ে ফেলেন। ছবি: সংগৃহীত।

আজ সাংবাদিক বৈঠকে আত্মহত্যার হুমকি দেন ও সেখানে নিজেই নিজের মাথা মুড়িয়ে ফেলেন। ছবি: সংগৃহীত।

উন্নাওয়ের স্মৃতি এখনও টাটকা। উত্তরপ্রদেশে ফের এক বিজেপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন লখনউয়ের এক দলিত আইনজীবী। তিনি আজ সাংবাদিক বৈঠকে আত্মহত্যার হুমকি দেন ও সেখানে নিজেই নিজের মাথা মুড়িয়ে ফেলেন। তাঁর আপত্তিকর কিছু ভিডিয়ো তোলা হয়েছে বলেও অভিযোগ করেছেন এই আইনজীবী।

মহিলার অভিযোগ, তিন বছর ধরে তাঁকে ধর্ষণ ও মানসিক নির্যাতন করে আসছেন তাঁরই এক প্রবীণ সহকর্মী সতীশ শর্মা। তিনি রাজ্যের প্রভাবশালী বিজেপি নেতা। গাজিপুর থানায় অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। তিনি দলিত ও অভিযুক্ত শাসক দলের নেতা বলে পুলিশ তাঁর অভিযোগ কানে তুলছে না। অবধ বার অ্যাসোসিয়েশনের কাছেও অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু সেখান থেকেও তাঁকে খালি হাতেই ফিরতে হয়েছে। টাকা নিয়ে বিষয়টি মিটমাট করে নেওয়ার জন্যও তাঁকে চাপ দেওয়া হচ্ছে। তাঁকে ও তাঁর পরিবারকে খুনের হুমকি দেওয়া হচ্ছে বারবার।

সাংবাদিক বৈঠকে ওই আইনজীবী জানান, কাল বিকেলের মধ্যে সতীশ শর্মার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নিলে তিনি আত্মহত্যা করবেন। সতীশ তাঁর খানিকটা চুল আগেই কেটে ফেলেছিলেন। তাই তিনি আজ নিজেই মাথার বাকি চুল কেটে ফেলেন।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy