‘অপারেশন সিঁদুর’-এর প্রসঙ্গ টেনে ভারতীয় বায়ুসেনার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগ উঠল জম্মু ও কাশ্মীরের বিজেপি বিধায়ক রণবীর সিংহ পঠানিয়ার বিরুদ্ধে। যা নিয়ে শুক্রবার উত্তেজনা ছড়িয়েছে রাজনীতিতে। জম্মু ও দিল্লিতে রণবীরের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে যুব কংগ্রেস।
উধমপুর (পূর্ব) কেন্দ্রের বিধায়ক রণবীরের কেন্দ্রের একটি বায়ুসেনার ঘাঁটির কর্তৃপক্ষের সঙ্গে জমি নিয়ে স্থানীয়দের একাংশের সম্প্রতি বিবাদ বেধেছে। অভিযোগ, স্থানীয়দের বিক্ষোভে যোগ দিয়ে বায়ুসেনাকে নিশানা করেন বিজেপি বিধায়ক। তিনি অভিযোগ করেন, অপারেশন সিঁদুর এবং তার প্রতিক্রিয়ায় পাক হামলার সময় বায়ুসেনা ঘুমোচ্ছিল! যদিও রণবীর শুক্রবার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘‘আমার মন্তব্য বিকৃত করা হয়েছে।’’
আরও পড়ুন:
অভিযোগ ওই সভায় রণবীর বলেন, ‘‘অপারেশন সিঁদুরের সময় কী হয়েছিল সকলে জানেন। হামলার সময় ঘুমোচ্ছিল। এরা সব অপদার্থ।’’ সমাজমাধ্যমে এই খবর ছড়িয়ে পড়ার পরেই জম্মু এবং দিল্লিতে বিক্ষোভ দেখান যুব কংগ্রেসের নেতা-কর্মীরা। দিল্লি যুব কংগ্রেসের সভাপতি অক্ষয় লাকড়া বলেন, ‘‘এর আগে মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী বিজয় শাহ কর্নেস সোফিয়াকে ‘সন্ত্রাসবাদীদের বোন’ বলেছিলেন। এই বিজেপি নেতারা দেশের আসল বিশ্বাসঘাতক। যত তাড়াতাড়ি সম্ভব তাঁদের বরখাস্ত করা উচিত। রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা উচিত।’’
আরও পড়ুন:
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা