Advertisement
E-Paper

একসময়ের ঘনিষ্ঠ বন্ধু, রশ্মিকার সঙ্গে বিজয়ের বিয়ের প্রসঙ্গ উঠতেই রেগে গেলেন ঋষভ শেট্টী!

একাধিক তারকা শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন নবদম্পতিকে। কিন্তু, রশ্মিকার বিয়েতে নিমন্ত্রণ পেয়েছেন কি না, প্রশ্ন শুনেই রেগে বেরিয়ে গেলেন ‘কান্তারা’ তারকা ঋষভ শেট্টী! কেন?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫৯
বিজয়-রশ্মিকার নাম শুনতেই কেন এমন প্রতিক্রিয়া দিলেন ঋষভ?

বিজয়-রশ্মিকার নাম শুনতেই কেন এমন প্রতিক্রিয়া দিলেন ঋষভ? ছবি: সংগৃহীত।

২৬ ফেব্রুয়ারি উদয়পুরে একেবারে রাজকীয় ঢঙে বিয়ে সারলেন বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানা। ঘোড়ায় চেপে এলেন বিজয়, পাহাড়ের রাস্তা ধরে নেমে এলেন রশ্মিকা— ঠিক যেন সিনেমার দৃশ্য। তাঁদের বিয়ের ছবি ভাইরাল সমাজমাধ্যমে। তারকারা শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন নবদম্পতিকে। কিন্তু রশ্মিকার বিয়েতে নিমন্ত্রণ পেয়েছেন কি না জিজ্ঞেস করতেই কেন রেগে বেরিয়ে গেলেন ‘কান্তারা’ তারকা ঋষভ শেট্টী?

ঋষভের পরিচালিত ‘কিরিক পার্টি’ ছবির মাধ্যমে আত্মপ্রকাশ রশ্মিকার। সেই ছবির প্রযোজক ছিলেন রক্ষিত শেট্টী। সাফল্যের মুখ দেখার পরে নাকি রশ্মিকা ‘পরম্ভ’ প্রযোজনা সংস্থার নামটুকুও নেননি কোনও সাক্ষাৎকারে, এমনই অভিযোগ উঠেছিল। প্রযোজকদের দাবি ছিল, তারকা হয়ে সাপের পাঁচ-পা দেখেছেন রশ্মিকা! একাধিক বার রশ্মিকাকে নিয়ে নানা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করা হয় তাঁদের পক্ষ থেকে। এ দিকে প্রযোজক রক্ষিতের ঘনিষ্ঠ বন্ধু ঋষভ। তা ছাড়া রক্ষিতের সঙ্গেই প্রথম বাগ্‌দান হয় রশ্মিকার, যা এক বছরের মাথায় ভেঙেও যায়। এ বার, ঋষভকে অভিনেত্রীর বিয়ের কথা জিজ্ঞেস করতেই তিনি রেগে গেলেন। অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে গেলেন ঋষভ।

ঋষভের একেবারে কাছের বন্ধু রক্ষিতের সঙ্গে ২০১৭ সালে বাগ্‌দান হয় রশ্মিকার। সেই বাগ্‌দানে উপস্থিত ছিলেন ঋষভ। এ ছাড়াও রশ্মিকা ও রক্ষিতের সঙ্গে সেই সময় অসংখ্য ছবিতে দেখা গিয়েছে ঋষভ ও তাঁর স্ত্রীকে। কিন্তু রক্ষিতের সঙ্গে বাগ্‌দান ভেঙে যাওয়ার পর থেকেই দূরত্ব তৈরি হয় ঋষভ ও রশ্মিকার। অভিনেত্রীকে নিয়ে নানা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে শুরু করেন ঋষভ। শোনা যায়, রক্ষিতের সঙ্গে বিয়ে ভাঙার কারণে নাকি দক্ষিণে কাজ পাওয়া বন্ধ হয়ে যায় রশ্মিকার এবং তখনই নাকি বলিউডে কাজ করতে শুরু করেন তিনি।

Rashmika Mandanna Rishab Shetty Vijay Deverakonda South Indian Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy