Advertisement
E-Paper

Crime: বিয়ার কিনে দিতে হবে! বায়না না মেটানোয় বন্ধুকে ছুরি মেরে রক্তাক্ত করলেন আরেক বন্ধু

বেঙ্গালুরুর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত যুবক পলাতক। তদন্ত শুরু করেছে পুলিশ।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২২ ১২:০৫
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

বিয়ার কিনে না দেওয়ায় বন্ধুকে ছুরি দিয়ে কোপালেন ২৩ বছর বয়সি এক যুবক। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, বেঙ্গালুরু সংলগ্ন বায়াপ্পানাহল্লির কাছে নাগাভরাপল্যা মেন রোড এলাকার বাসিন্দা রাঘবেন্দ্র নামে ওই যুবক তাঁর বন্ধু বাবাজানকে ছুরি দিয়ে কুপিয়েছেন বলে অভিযোগ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁরা দু’জনে ঘনিষ্ঠ বন্ধু। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাবাজানকে নিয়ে ঘুরতে বেড়িয়েছিলেন রাঘবেন্দ্র। বন্ধুর অনুরোধে তিন বোতল বিয়ার কেনেন বাবাজান। এর পর তাঁরা গভীর রাত পর্যন্ত পার্টি করেন। সেই সময় বাবাজানকে আরও বিয়ার কিনতে অনুরোধ করেন রাঘবেন্দ্র। বিয়ার কেনার জন্য টাকা নেই— বাবাজান এ কথা বলতেই চটে যান রাঘবেন্দ্র। তার পরই বাবাজানের উপর চড়াও হন তিনি।

ছুরি দিয়ে বাবাজানের পেট ও বাঁ পায়ে কোপান রাঘবেন্দ্র। এর পর চম্পট দেন তিনি। সাহায্যের জন্য চিৎকার শুরু করেন বাবাজান। রাঘবেন্দ্রের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু হয়েছে।

Crime bengaluru national news
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy