Advertisement
E-Paper

ছক কষেই অ্যাসিড হানা, দাবি ডিএমের

বিতর্ক তাঁর কাছে নতুন নয় মোটেই। গত বছর শিরোনামে এসেছিলেন সানগ্লাস পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভ্যর্থনা জানিয়ে। এ বার চাঞ্চল্য তাঁর ফেসবুক পোস্ট ঘিরে। তিনি ছত্তীসগঢ়ের বস্তারের জেলাশাসক অমিত কাটারিয়া।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ ফেব্রুয়ারি ২০১৬ ০৩:১৭

বিতর্ক তাঁর কাছে নতুন নয় মোটেই। গত বছর শিরোনামে এসেছিলেন সানগ্লাস পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভ্যর্থনা জানিয়ে। এ বার চাঞ্চল্য তাঁর ফেসবুক পোস্ট ঘিরে। তিনি ছত্তীসগঢ়ের বস্তারের জেলাশাসক অমিত কাটারিয়া। তাঁর রাজ্যে আদিবাসী নেত্রী ও সমাজ কর্মী সোনি সোরির উপর অ্যাসিড হামলা নিয়ে যখন গোটা দেশ উত্তাল, তখন বিষয়টি পরিকল্পিত ও লোক দেখানো বলে ফেসবুকে মন্তব্য করলেন খোদ জেলাশাসকই।

গত রবিবার ছত্তীসগঢ় সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে ইচ্ছে করে রাজ্যের ভাবমূর্তি খারাপ করতেই এ নিয়ে অহেতুক হইচই করা হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট লিখেছিলেন বস্তারের এক ছাত্র আরিব আহমদ। ফেসবুকে সেটাই শেয়ার করেছেন জেলা শাসক অমিত কাটারিয়া। এমনিতে ব্যক্তিগত মত সোশ্যাল মিডিয়ায় জানাতেই পারেন কেউ। কিন্তু এ রকম বিচারাধীন বিষয় নিয়ে জেলাশাসক কী ভাবে মুখ খুলছেন, সেই প্রশ্ন তুলছেন অনেকেই।

তা ছাড়া, ফেসবুকের লেখাটাও এতই স্পর্শকাতর যে তা নিয়ে বিতর্ক থামছে না। ওই পোস্টে লেখা হয়েছে, যে ভাবে অ্যাসিড হামলার সঙ্গে সঙ্গেই গোটা দেশের সংবাদ মাধ্যমের কাছে সোনি সোরির ছবি পৌঁছে গিয়েছিল, তা থেকেই বোঝা যায় ঘটনাটি পূর্ব পরিকল্পিত। আক্রমণের ধরন, সোনির মুখ ছাড়া কোথাও এক ফোঁটা অ্যাসিড ও পড়ল না কেন, সেই প্রশ্নও উঠেছে। বিরোধীদের দাবি, এ সব একেবারেই তদন্তের গোপন তথ্য।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy