Advertisement
E-Paper

রাজ্যগুলির স্বশাসনের স্বার্থে সংবিধান সংশোধনের প্রস্তাব স্ট্যালিনের, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে জোরালো করার ডাক

স্ট্যালিন কেন্দ্রকে তোপ দেগে বলেন, “অর্থবহ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা মানে নিয়ন্ত্রণ নয়, এর মানে হল বিশ্বাস, স্বশাসন।” একই সঙ্গে তাঁর সংযোজন, “কত দিন আমরা কেন্দ্রের কাছে হাত পাতব?”

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪২
এমকে স্ট্যালিন।

এমকে স্ট্যালিন। —ফাইল চিত্র।

যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে জোরালো করতে এবং দেশের রাজ্যগুলির স্বশাসন বৃদ্ধি করতে সংবিধান সংশোধনের প্রস্তাব দিলেন এমকে স্ট্যালিন। বুধবার তামিলনাড়ুর বিধানসভায় কেন্দ্র-রাজ্য সম্পর্ক নিয়ে অবসরপ্রাপ্ত বিচারপতি কুরিয়ান জোসেফের নেতৃত্বাধীন কমিটির রিপোর্ট পেশ করেন তিনি। সেখানেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে নেতা বলেন, “ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় গঠনমূলক পরিবর্তন প্রয়োজন। যদি আমরা চাই, তা হলে আবার সংবিধান সংশোধন করা যাবে।”

সাম্প্রতিক সময়ে কেন্দ্র-রাজ্য সম্পর্কের বিষয়টি খতিয়ে দেখতে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তাব দিতে গত ১৫ এপ্রিল বিশেষজ্ঞ কমিটি গঠন করেছিল তামিলনাড়ুর ডিএমকে সরকার। সেই কমিটির প্রথম রিপোর্ট বুধবার মুখ্যমন্ত্রী স্ট্যালিনের কাছে জমা পড়েছে।

ওই রিপোর্ট নিয়ে বলতে উঠে স্ট্যালিন কেন্দ্রকে তোপ দেগে বলেন, “অর্থবহ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা মানে নিয়ন্ত্রণ নয়, এর মানে হল বিশ্বাস, স্বশাসন।” একই সঙ্গে তাঁর সংযোজন, “কত দিন আমরা কেন্দ্রের কাছে হাত পাতব?” এই সূত্রেই স্ট্যালিনের দাবি, রাজ্যগুলির উন্নতি হলে তবেই দেশের উন্নতি হবে।

MK Stalin Tamil Nadu Federalism Constitution Amendment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy