Advertisement
E-Paper

অবশেষে! চিংড়িঘাটা মেট্রোর অসম্পূর্ণ কাজ শেষ করতে নামছেন কর্তৃপক্ষ, পরিষেবা শুরুর সম্ভাব্য তারিখ কী?

কলকাতা পুলিশ সূত্রে আগেই জানা গিয়েছিল, চলতি সপ্তাহের শুক্র, শনি এবং রবিবার ইএম বাইপাসে চিংড়িঘাটা মোড়ের কাছে যান নিয়ন্ত্রণ করা হবে। একই ভাবে যান চলাচল নিয়ন্ত্রিত হবে পরের সপ্তাহের শুক্র, শনি এবং রবিবার।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ১৯:০৬
Chingrighata Metro

যে কাজ শেষ করা নিয়ে জটিলতা দীর্ঘ দিনের। —ফাইল চিত্র।

সাকুল্যে ৩৬৬ মিটারের কাজ বাকি। সে জন্য বার বার সংঘাত বেধেছে মেট্রো এবং পূর্বতন রাজ্য সরকারের। জল গড়িয়েছে আদালত পর্যন্ত। অবশেষে শেষ হতে চলেছে সেই অসম্পূর্ণ কাজ। মেট্রো কর্তৃপক্ষ জানালেন, শুক্রবার রাত ৮টা থেকেই শুরু হয়ে যাবে চিংড়িঘাটা মেট্রোর কাজ। শুধু তাই নয়, অরেঞ্জ এবং গ্রিন লাইনে সম্পূর্ণ ভাবে পরিষেবা চালুর সম্ভাব্য তারিখও জানিয়ে দেওয়া হয়েছে মেট্রোর তরফে।

কলকাতা পুলিশ সূত্রে আগেই জানা গিয়েছিল, চলতি সপ্তাহের শুক্র, শনি এবং রবিবার ইএম বাইপাসে চিংড়িঘাটা মোড়ের কাছে যান নিয়ন্ত্রণ করা হবে। একই ভাবে যান পরিবহণ নিয়ন্ত্রিত হবে পরের সপ্তাহের শুক্র, শনি এবং রবিবার, অর্থাৎ ২২, ২৩ এবং ২৪ মে। বৃহস্পতিবার আরও নির্দিষ্ট ভাবে সময়সীমা জানিয়ে দিল মেট্রো। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (সিপিআরও) এস এস কন্নন জানান, রাজ্য সরকারের অনুমোদন মিলেছে। সহায়তার আশ্বাস পাওয়া গিয়েছে পুলিশের কাছ থেকে। তাই চিংড়িঘাটা মেট্রোর বাকি কাজ শুরু হচ্ছে ১৫ মে (শুক্রবার) রাত ৮টা থেকে, ১৮ মে (সোমবার) সকাল ৮টা পর্যন্ত মেট্রোর কাজ হবে। এই ৬০ ঘণ্টা ট্রাফিক নিয়ন্ত্রণ হবে ইএম বাইপাসে। তা ছাড়া উদ্ভূত পরিস্থিতিতে সহায়তা দেওয়ার কথা বলেছে কলকাতা পুলিশকে। কন্নন বলেন, ‘‘রাজ্য সরকারের অনুমোদন আমরা পেয়ে গিয়েছি। পুলিশও সাহায্যের আশ্বাস দিয়ে দিয়েছে। দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হবে আগামী ২২ মে রাত ৮টা থেকে। কাজ শেষ হবে ২৫ মে সকাল ৮টা পর্যন্ত।’’

কিছু দিন আগে মেট্রোর ওই অসমাপ্ত কাজ শেষ করার জন্য রাজ্য এবং মেট্রো কর্তৃপক্ষকে আলোচনা করে সমস্যা সমাধান করতে বলেছিল সুপ্রিম কোর্ট। ওই কাজ শেষ হলে গণ পরিবহণের বিশেষ সুবিধা হবে। প্রচুর মানুষের যাতায়াতের সমস্যা মিটে যাবে। রাজ্যে পালাবদলের পর চিংড়িঘাটা মেট্রোর অবশিষ্ট কাজ শুরু হতে চলেছে। সিপিআরও বলেন, ‘‘আমরা আশাবাদী যে বেলেঘাটা থেকে আইটি সেন্টার মেট্রোর কাজ নির্দিষ্ট সময়ে শেষ হবে। আগামী ২৬ ডিসেম্বরের মধ্যে পরিষেবা শুরুর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।’’

Chingrighata metro Kolkata Metro West Bengal government
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy