Advertisement
E-Paper

ঢিলেমিতে দায়ী কংগ্রেসই, নিশানা খোদ প্রধানমন্ত্রীর

ক’দিন আগেই নাম না করে নিশানা করেছিলেন গাঁধী পরিবারকে। এ বার সরকারি অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে রাখঢাক না করে সরাসরি কংগ্রেসকে আক্রমণ করলেন নরেন্দ্র মোদী।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০১৬ ০৪:০৮

ক’দিন আগেই নাম না করে নিশানা করেছিলেন গাঁধী পরিবারকে। এ বার সরকারি অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে রাখঢাক না করে সরাসরি কংগ্রেসকে আক্রমণ করলেন নরেন্দ্র মোদী। প্রকল্পকে বাস্তবায়িত করতে ঢিলেমি ও কাজের অনীহার অভিযোগ তুলে আজ কংগ্রেস নেতৃত্বের দিকে আঙুল তুলেছেন তিনি। ওড়িশার পারাদ্বীপে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের শোধনাগারে একটি অনুষ্ঠানের পরে মোদীর মন্তব্য, ‘‘কোনও প্রকল্পের কথা সামনে এলেই কংগ্রেসের বন্ধুরা বলেন তাঁরাই নাকি সেই কাজ শুরু করেছিলেন। এ সব অনুষ্ঠানে এসে আমি খুশি হই না। বরং ভাবি, ১৫ বছর আগেই কাজটা শেষ হয়ে গেলে ভাল হতো।’’ মনমোহন সিংহ সরকারের নীতিপঙ্গুতা নিয়ে লোকসভা ভোটের আগে বিরাট ভাবে প্রচার চালিয়েছেন যিনি, সেই মোদী আজ বলেন, তাঁর সরকার এই পরিস্থিতি বদলে কর্মসংস্কৃতিতে পরিবর্তন আনতে চাইছে। তাঁর মন্তব্য, ‘‘কাজের ভাবনা ফিরিয়ে আনতে চাইছি। প্রকল্পগুলি যাতে সঠিক সময়ে গ্রহণ করা হয়, ঢিলেমি না করে শেষও হয় তাড়াতাড়ি, সেটাই আমাদের উদ্দেশ্য।’’ কেননা, মোদীর মতে, প্রকল্পে দেরি হলে তার ফল ভুগতে হয় সাধারণ মানুষকেই।

তবে প্রকল্প রূপায়ণে কংগ্রেসের সঙ্গে এনডিএর ফারাক রয়েছে— সে কথাও বোঝাতে চান মোদী। বলেন, ‘‘গত ৬০ বছরে ওড়িশায় ২৬ লক্ষ রান্নার গ্যাসের সংযোগ দেওয়া হয়েছে।’’ আর আমার সরকারের পেট্রোলিয়াম মন্ত্রী হওয়ার পরে
ধর্মেন্দ্র প্রধান গত এক বছরেই ১১ লক্ষ রান্নার গ্যাসের সংযোগ দিয়েছেন।’’

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy