Advertisement
E-Paper

পরোক্ষ সমঝোতা আজমল ও কংগ্রেসের

শেষ পর্যন্ত সরাসরি কংগ্রেসের সঙ্গে প্রাক নির্বাচনী জোট না গড়েও পরোক্ষে আসন সমঝোতা সেরে ফেলল রাজ্যের প্রধান বিরোধী দল এআইইউডিএফ। দলের তরফে আজ সন্ধ্যায় জানানো হয় ১২৬টি আসন নয়, আসন্ন বিধানসভা নির্বাচনে ৬০টি আসনে লড়বে তারা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০১৬ ০২:৪৯

শেষ পর্যন্ত সরাসরি কংগ্রেসের সঙ্গে প্রাক নির্বাচনী জোট না গড়েও পরোক্ষে আসন সমঝোতা সেরে ফেলল রাজ্যের প্রধান বিরোধী দল এআইইউডিএফ। দলের তরফে আজ সন্ধ্যায় জানানো হয় ১২৬টি আসন নয়, আসন্ন বিধানসভা নির্বাচনে ৬০টি আসনে লড়বে তারা।

বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের সঙ্গে জোট গড়ার ব্যাপারে দীর্ঘ দিন ধরেই আলোচনা চালাচ্ছে এআইইউডিএফ। কিন্তু দফায় দফায় আলোচনার পরে দুই দলই সিদ্ধান্ত নেয়, ভোটের আগে আনুষ্ঠানিক ভাবে জোট ঘোষণা করলে সংখ্যালঘু ভোট ভাগ হয়ে যাবে। হিন্দু ভোটও পাবে বিজেপি। তাই এআইইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমল এবং আজমল ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কংগ্রেসের মন্ত্রী সিদ্দেক আহমেদ জানান, কংগ্রেসের সঙ্গে জোট করছে না এআইইউডিএফ। দুই দলই একলা লড়বে। অবশ্য নির্বাচনের পরে হাত মেলানোর দরজা খোলা থাকবে বলেই জানান আজমল।

কিন্তু আজ সন্ধ্যায় আজমলদের তরফে জানানো হয়, এআইইউডিএফ ৬০টি আসনে লড়বে। বাকি আসন কাদের জন্য ছেড়ে দেওয়া হল? এআইইউডিএফের মুখপাত্র হায়দর হুসেন বরা বলেন, ‘‘আমরা কোনও নির্দিষ্ট দলের জন্য আসন ছাড়ছি না। মানুষকে অনুরোধ বিজেপিকে রুখতে ধর্মনিরপেক্ষ দলকেই ভোট দিন।’’ কংগ্রেসের মুখপাত্র মেহদি আলম বরা অবশ্য দাবি করছেন, ‘‘এআইইউডিএফ যা সিদ্ধান্ত নিয়েছে সেটা তাদের ব্যাপার। কংগ্রেসের সঙ্গে তাদের কোনও জোট হয়নি। কিন্তু মনে রাখতে হবে, রাজ্যে আমরাই এক মাত্র ধর্মনিরপেক্ষ দল।’’

Advertisement

বিজেপি বিপিএফের সঙ্গে হাত মেলানোর পরে অসম গণ পরিষদকেও দলে টানার চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত কাল অসম গণ পরিষদের সাধারণ সভার বৈঠকেও এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy