Advertisement
E-Paper

বাবাকে খুন, অভিযুক্ত ছেলে

নিজের ঘরে ছুরিবিদ্ধ হয়ে মারা গেলেন এক ব্যক্তি। পুলিশের দাবি, নিজের ছেলের হাতেই তিনি খুন হয়েছেন। করিমগঞ্জের রানিগ্রাম এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, আবদুল লতিফ নামে এক যুবক ও তার কয়েকজন বন্ধু গত কাল রাতে করিমগঞ্জ হাসপাতালে ভর্তি হয়। তাদের শরীরে ধারাল অস্ত্রের কোপ ছিল।

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০১৫ ০৪:১১

নিজের ঘরে ছুরিবিদ্ধ হয়ে মারা গেলেন এক ব্যক্তি। পুলিশের দাবি, নিজের ছেলের হাতেই তিনি খুন হয়েছেন। করিমগঞ্জের রানিগ্রাম এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, আবদুল লতিফ নামে এক যুবক ও তার কয়েকজন বন্ধু গত কাল রাতে করিমগঞ্জ হাসপাতালে ভর্তি হয়। তাদের শরীরে ধারাল অস্ত্রের কোপ ছিল। ডাক্তারদের কাছে লতিফ দাবি করে, জমি নিয়ে ঝগড়ার জেরে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তাদের বাড়িতে হামলা চালায়। ওই হামলাকারীরাই লতিফের বাবা আবদুল গনিকে খুন করেছে। সন্দেহ হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পুলিশ তদন্তে জানতে পারে—সম্পত্তি ও জমি নিয়ে বাবার সঙ্গে ছেলের অনেক দিন থেকে ঝগড়া চলছিল। গত কাল বাবা ও ছেলের মধ্যে ফের ঝগড়া বাধে। তখনই লতিফ বাবার পেটে ছুরি ঢুকিয়ে দেয়।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy