Advertisement
E-Paper

বিহারে বিজেপি হারলে পাকিস্তানে বাজি ফাটবে, বললেন অমিত শাহ

বিহারে বিজেপি হারলে বাজি ফাটবে পাকিস্তানে। রক্সৌলের নির্বাচনী জনসভায় এমনই মন্তব্য করলেন বিজেপি সভাপতি অমিত শাহ। বিহারে পাঁচ দফার ভোটগ্রহণের মধ্যে তিন দফা ইতিমধ্যেই হয়ে গিয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০১৫ ২০:৪৭
বিহারে জনসভায় অমিত শাহ। ছবি: পিটিআই।

বিহারে জনসভায় অমিত শাহ। ছবি: পিটিআই।

বিহারে বিজেপি হারলে বাজি ফাটবে পাকিস্তানে। রক্সৌলের নির্বাচনী জনসভায় এমনই মন্তব্য করলেন বিজেপি সভাপতি অমিত শাহ।

বিহারে পাঁচ দফার ভোটগ্রহণের মধ্যে তিন দফা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। প্রচারাভিযানের শুরু থেকেই বিজেপি’র বিরুদ্ধে তীব্র সাম্প্রদায়িক মেরুকরণের অভিযোগ তুলেছে নীতীশ-লালু-কংগ্রেসের জোট। কিন্তু, এ বার আরও খানিকটা এগিয়ে গেলেন নরেন্দ্র মোদীর প্রধান সেনাপতি। বিজেপিকে ভোট দেওয়া এবং জয়ী করাকে প্রায় দেশভক্তির সঙ্গে জুড়ে দিলেন অমিত শাহ। রক্সৌলের জনসভায় তিনি বৃহস্পতিবার বলেন, ‘‘বিহারের নির্বাচনে কোনওভাবে যদি বিজেপি হেরে যায়, তাহলে হারজিত ভারতের মাটিতে হওয়া সত্ত্বেও, উৎসবের বাজি পুড়বে পাকিস্তানে।’’ জনসভায় হাজির বিশাল জমায়েতকে এর পরই অমিত শাহ প্রশ্ন করেন, ‘‘আপনারা কি সেটাই চান?’’ সমবেত উত্তর আসে, ‘‘না।’’

নীতীশ-লালু-কংগ্রেসের মহাজোট সাফল্য পেলে তা পাকিস্তানেরই সাফল্য হবে, প্রকারান্তরে সে কথাই এ দিন বোঝাতে চেয়েছেন অমিত শাহ। বিরোধীরা বিজেপি সভাপতির এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy