Advertisement
E-Paper

চারদিকে জল থৈথৈ, তারই মাঝে আগমন সাপের! ৫ উপায় প্রয়োগ করুন, বাড়ির কাছে ঘেঁষবে না

প্রাণের ভয়ে সাপ দেখলেই অনেকে মেরে ফেলতে উদ্যত হন। কিন্তু মনে রাখা দরকার, সাপ পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ। পরিবেশের ভারসাম্য রক্ষায় সাপ বিশেষ ভূমিকা পালন করে। তাই বাড়িতে সাপ ঢুকে পড়লে প্রথম লক্ষ্য হওয়া উচিত, নিরাপদে তাকে বেরিয়ে যেতে দেওয়া বা পেশাদারের সাহায্যে উদ্ধার করা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জুন ২০২৬ ১৬:১৮
সাপ দেখলে কী কী করবেন না?

সাপ দেখলে কী কী করবেন না? ছবি: সংগৃহীত।

বর্ষার সময়ে উপদ্রব বাড়ে সাপের? কিন্তু ভেবে দেখুন, তাদের ঘরবাড়িই এখন মানুষের ঘরবা়ড়ি হয়ে দাঁড়িয়েছে। ফলে আশ্রয় এবং খাবারের খোঁজেই সাপ এখন জনবসতির কাছে চলে আসে। তবে প্রাণের ভয়ে সাপ দেখলেই অনেকে মেরে ফেলতে উদ্যত হন। কিন্তু মনে রাখা দরকার, সাপ পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ। পরিবেশের ভারসাম্য রক্ষায় সাপ বিশেষ ভূমিকা পালন করে। তাই বাড়িতে সাপ ঢুকে পড়লে প্রথম লক্ষ্য হওয়া উচিত, নিরাপদে তাকে বেরিয়ে যেতে দেওয়া বা পেশাদারের সাহায্যে উদ্ধার করা।

নিজের বাড়ির আঙিনা থেকে সরিয়ে দেওার জন্য প্রাকৃতিক কিছু উপায় প্রয়োগ করা যায়। সাপের ক্ষতি না করে তাদের দূরে রাখার কৌশল জেনে রাখা দরকার। রইল ৫টি পন্থা।

বাড়িতে সাপ ঢুকে পড়লে প্রথম লক্ষ্য হওয়া উচিত, নিরাপদে তাকে বেরিয়ে যেতে দেওয়া।

বাড়িতে সাপ ঢুকে পড়লে প্রথম লক্ষ্য হওয়া উচিত, নিরাপদে তাকে বেরিয়ে যেতে দেওয়া। ছবি: এআই সহায়তায় তৈরি।

সাপ দূরে রাখার জন্য কী করবেন?

খাবারের উৎস কমান

সাপ সাধারণত খাবারের সন্ধানে লোকালয়ে আসে। ইঁদুর, ব্যাঙ বা অন্যান্য ছোট প্রাণী যদি বাড়ির মধ্যে বেশি থাকে, তা হলে সাপ সেই এলাকায় আসতে পারে। তাই বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং ইঁদুরের উপদ্রব নিয়ন্ত্রণ করা জরুরি।

লবঙ্গ-দারচিনির তেল প্রয়োগ

এই দুই উপাদানের গন্ধে দূরে পালায় সাপ। তাই বাড়ির যে যে অংশ দিয়ে সাপ ঢোকার ঝুঁকি রয়েছে, সেই এলাকায় লবঙ্গ ও দারচিনির তেল স্প্রে করতে পারেন।

পেঁয়াজ-রসুনের গন্ধ

বাড়ির বাগানে বা উঠোনে পেঁয়াজ-রসুনের চাষ করলে উপকৃত হবেন। বাগান করার জায়গা ও অবকাশ না থাকলে পেঁয়াজকুচি ও রসুনকুচিতে অল্প রক সল্ট মিশিয়ে বাড়ির চারপাশে ছড়িয়ে দিতে পারেন, যাতে সাপ গন্ধে ভয় পেয়ে আর না আসে।

ভিনিগার

জলাশয়ের আশপাশে ভিনিগার প্রয়োগ করলে সবচেয়ে ভাল কাজ হয়। পুকুর বা যেখানে জল জমে রয়েছে, সেই জায়গাগুলিতে ভিনিগার ঢেলে দিন। এর ঝাঁজালো গন্ধে সাপ ধারেকাছে ঘেঁষবে না।

ফাঁকফোকর বন্ধ করুন

অনেক সময়ে দরজার নীচের ফাঁক, ভাঙা জানালা বা দেওয়ালের গর্ত দিয়ে সাপ ঘরে ঢুকে পড়ে। তাই ঘরের এই ফাঁকফোরের দিকে বিশেষ নজর রাখা দরকার। দরজার নীচের ফাঁক বন্ধ করুন, দেওয়ালের গর্ত মেরামত করুন, ভাঙা জালি বা জানালা ঠিক করুন, পাইপলাইনের আশপাশের খোলা জায়গা বন্ধ রাখুন। তা ছাড়া আশ্রয়ের জন্য সাপ হামেশাই ঝোপঝাড়ে ঢোকে। সেখান থেকে বাড়ির ভিতরে ঢুকে যেতে পারে। তাই ঝোপঝাড় নিয়মিত পরিষ্কার করানো দরকার।

সাপ দেখলে কী করা উচিত?

প্রথমেই দূরত্ব বজায় রাখুন

বাড়িতে বা আশপাশে সাপ দেখতে পেলে সবচেয়ে আগে নিরাপদ দূরত্বে সরে যেতে হবে। সাপকে ঘিরে ধরা, লাঠি দিয়ে খোঁচানো বা ছবি তোলার জন্য কাছে যাওয়ার চেষ্টা করা উচিত নয়। অনেক সময়ে সাপ নিজে থেকে আক্রমণ করে না, কিন্তু ভয় পেলে আত্মরক্ষার জন্য ছোবল মারতে পারে।

পোষ্য এবং শিশুদের দূরে রাখুন

সাপ দেখা গেলে শিশু এবং পোষ্য প্রাণীদের দ্রুত সেই এলাকা থেকে সরিয়ে নেওয়া প্রয়োজন। কৌতূহলবশত তারা সাপের কাছে চলে যেতে পারে, যা বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে।

বেরিয়ে যাওয়ার পথ খোলা রাখুন

অনেক ক্ষেত্রে সাপ নিজে থেকেই নিরাপদ জায়গা খুঁজে বেরিয়ে যেতে চায়। যদি সম্ভব হয়, ঘরের এমন একটি দরজা বা পথ খোলা রাখা যেতে পারেন, যে দিক দিয়ে সাপটি বাইরে চলে যেতে পারে। তবে এই কাজ করার সময়ও নিরাপদ দূরত্ব বজায় রাখা জরুরি।

সাপ দেখলে কী কী করবেন না?

· লাঠি দিয়ে বা পাথর ছুড়ে মারবেন না

· আগুন বা ধোঁয়ার ব্যবহার করবেন না

· হাতে ধরার চেষ্টা করবেন না

· আতঙ্ক ছড়াবেন না

· সাপকে মারার চেষ্টা করবেন না

Snake Home Cleaning Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy