Advertisement
E-Paper

Tight jeans: চাপা জিন্স পরে ডেটে, পরের এক সপ্তাহ কাটল আইসিইউ-তে, ‘মরতে মরতে বাঁচলাম’, বললেন তরুণী

বাজারে কম ভীষণই কম দামে পাওয়া যাচ্ছিল ওই শর্ট জিন্স। দেখেই পছন্দ হয়েছিল স্যামের। এর আগে এত খোলামেলা চাপা শর্ট জিন্স কখনওই পরেননি তিনি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২১ ১৭:২৭
ছোট চাপা জিন্স পরে ডেটে গিয়ে ‘মরতে মরতে বাঁচলেন’ নর্থ ক্যারোলাইনার ২৫ বছর বয়সি এক তরুণী

ছোট চাপা জিন্স পরে ডেটে গিয়ে ‘মরতে মরতে বাঁচলেন’ নর্থ ক্যারোলাইনার ২৫ বছর বয়সি এক তরুণী

ছোট চাপা জিন্স পরে ডেটে গিয়ে ‘মরতে মরতে বাঁচলেন’ নর্থ ক্যারোলাইনার ২৫ বছর বয়সি এক তরুণী। ওই ডেটে যাওয়ার পরের এক সপ্তাহ হাসপাতালে আইসিইউ-তে কাটাতে হল তাঁকে।
প্রায় সাড়ে তিন বছর আগের সেই অভিজ্ঞতা টিকটকে প্রকাশ্যে এনে স্যাম নামে তরুণী জানালেন, আট ঘণ্টা ঘরে ওই চাপা জিন্স পরে থাকার কারণে তাঁর নিতম্বে ঘা মতো হয়ে গিয়েছিল। বাড়িতে ফেরার পর থেকেই অসহ্য যন্ত্রণা শুরু হয়েছিল। যা কয়েক দিনের মধ্যেই সেপসিসের আকার নেয়। ওই তরুণী জানান, ‘‘প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে দেখে মা-ই আমায় হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। ওই সময় না নিয়ে গেলে আমি হয়তো মরেই যেতাম।’’ শেষমেশ অস্ত্রোপচার করে ওই তরুণীকে সুস্থ করে তোলেন চিকিৎসকেরা।

বাজারে ভীষণই কম দামে পাওয়া যাচ্ছিল ওই শর্ট জিন্স। দেখেই পছন্দ হয়েছিল স্যামের। এর আগে এত খোলামেলা চাপা শর্ট জিন্স কখনওই পরেননি তিনি। ওই মুহূর্তেই ঠিক করেছিলেন, ডেটে যাবেন শর্ট জিন্স পরে। খাওয়া-দাওয়া, কৌতুকশিল্পীদের অনুষ্ঠানে গিয়ে ডেট বেশ ভাল ভাবেই কেটেছিল তাঁর। কিন্তু তার পরের কয়েক দিন তাঁর সঙ্গে যা ঘটল, তা ভেবে আজও শিহরিত হন স্যাম। বলছেন, ‘‘ওই ঘটনার পর থেকে ছোট জিন্স পরাই ছেড়়ে দিয়েছি।’’

Jeans Denim Wear date ICU
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy