Advertisement
E-Paper

রান্নার গ্যাস নিয়ে বাড়িতে কোনও সমস্যাই নেই! অক্ষয় জানালেন, স্ত্রী টুইঙ্কল আগাম ব্যবস্থা রেখেছেন

এক অনুষ্ঠানে অতিথি হিসাবে হাজির হয়েছিলেন অক্ষয়কুমার। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, দেশে রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি আর জোগানের সমস্যা নিয়ে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৬ ১৯:৫২

ছবি: সংগৃহীত।

রান্নার প্রয়োজন পড়ে সব পরিবারেই, আর দেশে যদি রান্নার গ্যাসের সরবরাহে টান পড়ে, তবে তার প্রভাব পড়ে সমাজের সর্বস্তরের মানুষের জীবনেই। কিন্তু বলিউড তারকা অক্ষয় কুমার জানিয়েছেন, দেশে রান্নার গ্যাস নিয়ে অনিশ্চয়তার তৈরি হলেও তাঁর পরিবারে কোনও সমস্যা হবে না। কারণ, স্ত্রী টুইঙ্কল খান্না আগাম ব্যবস্থা করে রেখেছেন।

এক অনুষ্ঠানে অতিথি হিসাবে হাজির হয়েছিলেন অক্ষয়কুমার। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, দেশে রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি আর জোগানের সমস্যা নিয়ে। অক্ষয় বলেছেন, ‘‘আমি জানি টুইঙ্কল দু’টো ইলেকট্রিক স্টোভ অর্ডার করেছে, সেগুলো হয়তো এত দিনে বাড়িতে পৌঁছেও গিয়েছে। তাই আমার পরিবারে এ নিয়ে কোনও অসুবিধা হবে না।’’

বিকল্প রান্নার পদ্ধতি হিসাবে যে ইলেকট্রিক স্টোভের কথা বলেছেন অক্ষয়, তার আসল নাম ইলেকট্রিক রেঞ্জ। এটি আসলে রেডিয়েন্ট ইলেকট্রিক স্টোভ আর অভেনের একটি মিলিত রূপ। বিদেশে তো বটেই দেশেও এই ধরনের উনুনে রান্নার চল রয়েছে। এই ধরনের উনুনে গ্যাস সিলিন্ডারের প্রয়োজন পড়ে না। সম্পূর্ণ রান্নাই হয় বৈদ্যুতিক সংযোগ থেকে তৈরি করা তাপে। মূলত ইনডাকশন, ইনফ্রারেড এবং হট প্লেট প্রযুক্তিকে কাজে লাগিয়ে। ওই ধরনের ইলেকট্রিক রেঞ্জের দাম সাধারণত ভারতে ৭০-৮০ হাজার টাকা পড়তে পারে।

অবশ্য অভেন ছাড়াও ওই ধরনের ইলেকট্রিক স্টোভ কিনতে পাওয়া যায়। তখন তাকে বলা হয়, ইলেকট্রিক হব। এই হবও একই প্রযুক্তিতে কাজ করে। তবে দাম তুলনায় অনেকটা কম। ভারতে ইলেকট্রিক হব পাওয়া যেতে পারে ১৫-১৬ হাজার টাকা থেকে। তবে ৫০ হাজার টাকা দামেরও পাওয়া যেতে পারে।


LPG crisis in India LPG Crisis
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy