Advertisement
E-Paper

বিশ্বকাপে নামার পর নেমারের মুখে মেসির কথা, পুরনো বন্ধুত্বে এখনও মজে ব্রাজ়‌িলের ফুটবলার, প্রশংসা পেলেন ফর্মুলা ওয়ান তারকার

অবশেষে বিশ্বকাপে খেলতে নামলেন নেমার। বুধবার রাতে স্কটল্যান্ডের বিরুদ্ধে মাঠে দেখা গিয়েছে তাঁকে। প্রায় ২৪ মিনিট মাঠে ছিলেন তিনি। ম্যাচের পর লিয়োনেল মেসির সঙ্গে পুরনো বন্ধুত্বের কথা উঠে এসেছে নেমারের মুখ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জুন ২০২৬ ১৮:৪৪
football

বার্সেলোনায় খেলার সময় নেমার এবং মেসি। — ফাইল চিত্র।

অবশেষে বিশ্বকাপে খেলতে নামলেন নেমার। বুধবার রাতে স্কটল্যান্ডের বিরুদ্ধে মাঠে দেখা গিয়েছে তাঁকে। প্রায় ২৪ মিনিট মাঠে ছিলেন তিনি। ম্যাচের পর লিয়োনেল মেসির সঙ্গে পুরনো বন্ধুত্বের কথা উঠে এসেছে নেমারের মুখ। সেই সঙ্গে আলোচনা হচ্ছে ফর্মুলা ওয়ান তারকা লুইস হ্যামিল্টনের সঙ্গে নেমারের বন্ধুত্বও।

চলতি বিশ্বকাপে পাঁচটি গোল করে ফেলেছেন মেসি। একাধিক বিশ্বরেকর্ড রয়েছে তাঁর নামের পাশে। তাঁকে নিয়ে নেমার বলেন, “মাঠে মেসি অত্যন্ত ভাল মানুষ। তা হলে মাঠের বাইরে কেমন হবে বুঝে নিন। দুর্দান্ত একজন বন্ধু। ও জানে আমি ওকে কতটা ভালবাসি।”

নেমার আরও বলেছেন, “মাঠের বাইরে মেসি আরও ভাল মানুষ। সে কারণেই ওর সঙ্গে পরিচয় থাকায় আমি খুশি। ওর সঙ্গে খেলতে পেরে গর্বিত। আমাদের মধ্যে অনেক কথা হয়। গত কয়েক দিন ধরেও কথা হয়েছে।”

এ দিকে, ম্যাচের আগে হ্যামিল্টন লিখেছিলেন, “নেমার, মনে রেখো তুমি কে।” ম্যাচের পর সেই একই কথা লেখেন নেমারও। জবাবে হ্যামিল্টন লেখেন, “সব সময়ে এটা মনে রাখবে।”

মেসি এবং নেমারের সম্পর্ক এক দশকেরও বেশি। ২০১৩-য় বার্সেলোনায় যোগ দিয়েছিলেন নেমার। তখন মেসির সঙ্গে ভাল বন্ধুত্ব তৈরি হয়। মেসি, নেমার এবং লুই সুয়ারেজ়কে একসঙ্গে সমর্থকেরা ‘এমএসএন’ বলে ডাকতেন। ২০১৫-য় তিন জন ক্লাবের হয়ে ত্রিমুকুট জেতেন। মেসি প্রচুর পরামর্শ দিয়েছেন নেমারকে।

২০১৭-য় নেমার প্যারিস সঁ জরমেঁ যোগ দেন। ২০২১-এ সেই ক্লাবে যান মেসিও। আবার দু’জনের মধ্যে বন্ধন সুদৃঢ় হয়। দীর্ঘদিন বাদে দেশের জার্সি গায়ে নামার আগে চিন্তায় ছিলেন নেমার। খেলা শেষে তিনি বলেন, “হৃদ্‌স্পন্দন বেড়ে গিয়েছিল। খুব চিন্তায় ছিলাম। কিন্তু এখন খুব খুশি। সব ভাল ভাবে হয়েছে। জিতেছি। দলকে নিয়ে গর্বিত।”

সংক্ষেপে
  • ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
  • ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
  • বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
সর্বশেষ
৪ ঘণ্টা আগে
Neymar Lionel Messi Brazil Football

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy