Advertisement
E-Paper

মুখের ত্বক হঠাৎই শুষ্ক এবং অনুজ্জ্বল দেখাচ্ছে? ৩ কাজে অবহেলা করছেন না তো?

শুধু বাইরে থেকে যত্ন না নিয়ে তাকে ভেতর থেকে সতেজ করতে তিনটি কাজ নিয়ম মেনে করছেন কি না খেয়াল রাখুন। নিয়মিত রুটিন মেনে চললে, ত্বরের হারানো উজ্জ্বল ভাব ফিরবে আবার।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৫৭

ছবি : সংগৃহীত।

মুখের হারিয়ে যাওয়া ঔজ্জ্বল্য ফিরে পাওয়া খুব কঠিন ব্যাপার নয়, তবে এর জন্য প্রয়োজন সঠিক যত্ন এবং ধৈর্য। শুধু বাইরে থেকে যত্ন না নিয়ে তাকে ভেতর থেকে সতেজ করতে তিনটি কাজ নিয়ম মেনে করছেন কি না খেয়াল রাখুন। নিয়মিত রুটিন মেনে চললে, ত্বরের হারানো উজ্জ্বল ভাব ফিরবে আবার।

১. প্রাকৃতিক স্ক্রাব ও ফেসপ্যাক ব্যবহার

মুখ অনুজ্জ্বল দেখানোর প্রধান কারণ হতে পারে ত্বকের ওপর জমে থাকা মৃত কোষ। সপ্তাহে ১-২ বার স্ক্রাব বা ফেসপ্যাক ব্যবহার করে ত্বককে মৃতকোষমুক্ত করুন।

উপকরণ: ১ চামচ কফি, ১ চামচ মধু এবং সামান্য লেবুর রস।

পদ্ধতি: এক সঙ্গে মিশিয়ে মিশ্রণটি মুখে লাগিয়ে ৫ মিনিট হালকা হাতে মাসাজ করুন এবং ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। কফি ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং মধু আর্দ্রতা ধরে রাখে।

২. সঠিক হাইড্রেশন ও ডায়েট

ক্রিম বা প্যাকের চেয়েও গুরুত্বপূর্ণ হল শরীরকে ভেতর থেকে কতটা পুষ্টি পাচ্ছে। সে জন্য দিনে অন্তত ৮-১০ গ্লাস জল পান করুন। এটি শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে ত্বককে প্রাকৃতিকভাবে উজ্জ্বল করে। খাবারে রাখুন ভিটামিন সি। নিয়মিত লেবু, কমলা বা আমলকি খাওয়ার চেষ্টা করুন। ভিটামিন সি ত্বকের কোলাজেন উৎপাদন বৃদ্ধি করে ঔজ্জ্বল্য ফেরাতে ম্যাজিকের মতো কাজ করে।

৩. সানস্ক্রিন ও ময়েশ্চারাইজার

রোদ এবং ধুলোবালি ত্বকের জেল্লা কেড়ে নেয়। তাই বাইরে বের হওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন মাখুন। রোদে যাওয়ার অন্তত ২০ মিনিট আগে এসপিএফ ৩০ বা তার বেশি ক্ষমতাসম্পন্ন সানস্ক্রিন মাখুন। এটি পিগমেন্টেশন থেকে বাঁচাবে। এ ছাড়া রাতে ঘুমানোর আগে মুখ পরিষ্কার করে একটি ভালো ময়েশ্চারাইজার বা সিরাম ব্যবহার করুন। এতে রাতে ত্বকের কোষগুলি মেরামত হওয়ার সুযোগ পাবে।

এ ছাড়া যা করতেই হবে

পর্যাপ্ত ঘুমোন। দিনে অন্তত ৭-৮ ঘণ্টার ঘুম নিশ্চিত করুন। শরীর যদি যথাযথ বিশ্রাম না পায়, তবে কোনও উপায়ই কাজে দেবে না।

Tips for Glowing Skin glowing skin
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy