Advertisement
E-Paper

মেকআপ না করেও চকচক করে আলিয়ার ত্বক! ত্বক পরিচর্যার কোন ৫ প্রসাধনী ছাড়া নায়িকা বাড়ি থেকে বেরোন না?

সমাজমাধ্যমে মাঝেমধ্যেই আলিয়া ভট্ট ত্বক ভাল রাখার নানা উপায় নিয়ে আলোচনা করেন। সম্প্রতি এক ভিডিয়োয় তিনি বলেছেন, ত্বক পরিচর্যার কোন ৫ প্রসাধন সামগ্রী তাঁর ভ্যানিটি ব্যাগে সব সময় থাকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ জুন ২০২৬ ২০:৪২
কোন ৫ প্রসাধনী আলিয়া সব সময় সঙ্গে রাখেন?

কোন ৫ প্রসাধনী আলিয়া সব সময় সঙ্গে রাখেন? ছবি: সংগৃহীত।

অভিনেত্রী হয়েও আলিয়া ভট্ট চড়া মেকআপ করতে একেবারেই পছন্দ করেন না। ছবির প্রচার হোক বা পুরস্কার বিতরণী অনুষ্ঠান আলিয়াকে সব সময়ই অল্প মেকআপেই দেখা গিয়েছে। তিনি অতিরিক্ত মেকআপ করার বদলে ত্বক পরিচর্চার উপর গুরুত্ব দিয়ে এসেছেন বরাবর। সমাজমাধ্যমে মাঝেমধ্যেই নায়িকা ত্বক ভাল রাখার নানা উপায় নিয়ে আলোচনা করেন। সম্প্রতি এক ভিডিয়োয় তিনি বলেছেন, ত্বক পরিচর্যার কোন ৫ প্রসাধন সামগ্রী তাঁর ব্যাগে সব সময় থাকে।

১) জ়েড রোলার বা মাসাজার: আলিয়ার ত্বক পরিচর্যার রুটিনের প্রথম ধাপ হল হনুর উঁচু হাড় ও চোয়ালের রেখা বরাবর জ়েড রোলার ব্যবহার করা। এটি ত্বককে শান্ত করতে, রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে এবং মুখের ক্লান্তিভাব দূর করতে সাহায্য করে।

২) আই ক্রিম: কাজের ব্যস্ততার কারণে মাঝেমধ্যেই নায়িকার ঘুমে ব্যাঘাত ঘটে। তবুও আলিয়ার চোখের নীচে কালো দাগ বা বলিরেখা দেখা যায় না। এর কারণ আলিয়া নিয়মিত আই ক্রিম ব্যবহার করেন।

৩) নিয়াসিনামাইড ড্রপস: বলিরেখা এড়াতে এবং ত্বকে জেল্লা আনার জন্য আলিয়া নিয়াসিনামাইডকে গুরুত্ব দিয়েছেন। এটি ত্বককে পুনরুজ্জীবিত ও আর্দ্র রাখতেও সাহায্য করে। ভিডিয়োয় অভিনেত্রীকে ওয়াটারমেলন গ্লো নিয়াসিনামাইড ড্রপস প্রয়োগ করতে দেখা গিয়েছে।

৪) ময়েশ্চারাইজ়ার: ময়েশ্চারাইজ়ার ব্যবহার করতে ভোলেন না আলিয়া। দীর্ঘ সময় ধরে শুটিংয়ে থাকলেও ত্বককে আর্দ্র ও সতেজ রাখতে তিনি বেশ কয়েক বার ময়েশ্চারাইজ়ার ব্যবহার করেন। শুধু মুখেই নয়, ঘাড়, গলা এবং হাতেও ময়েশ্চারাইজ়ার ব্যবহার করেন।

৫) সানস্ক্রিন: এই প্রসাধনীটি ছাড়া আলিয়া বাড়ি থেকে বেরোন না। শুধু বাইরে বেরোলেই নয়, শুটিং ফ্লোরে থাকাকালীনও বার বার তিনি সানস্ক্রিন ব্যবহার করেন।

Alia Bhatt

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy