Advertisement
E-Paper

বৃষ্টিতে ভিজলেই চুল তৈলাক্ত হয়ে যাচ্ছে, চুল পড়ার সমস্যাও বেড়েছে, ঘরোয়া কী কী প্যাক মাখবেন?

বর্ষায় কমবেশি সকলেরই চুল পড়ার সমস্যা বাড়ে। বৃষ্টিতে ভিজলে মাথার ত্বক আরও তৈলাক্ত হয়ে যায়। চুলে খুশকির সমস্যাও হয়। এর থেকে রেহাই পেতে ঘরোয়া কী কী প্যাক মাখবেন?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ জুন ২০২৬ ১৭:৪৪
Revive Your Dull Hair This Rainy Season, these are some Homemade Hair Packs to Fix Oily Scalp

বর্ষায় চুল পড়ার সমস্যা বেড়েছে, কী কী ঘরোয়া প্যাকে সমস্যার সমাধান হবে? ছবি: এআই সহায়তায় প্রণীত।

বর্ষায় ভিজে থাকে চুল। আর স্যাঁতসেঁতে চুল ব্যাক্টেরিয়া বা ছত্রাক জন্মানোর জন্য অনুকূল। বৃষ্টিতে ভিজলে মাথার ত্বকে অতিরিক্ত তেল তৈরি হয় যা চুলকে তৈলাক্ত করে তোলে। ফলে খুশকির সমস্যা বাড়ে। চুল পড়ার সমস্যাও বাড়ে। এই সময়ে অনেকেরই মাথার ত্বকে ছত্রাকের সংক্রমণ হয়। এর থেকে বাঁচতে চুলের বিশেষ যত্ন নেওয়া জরুরি।

বর্ষার সময়ে চুলের যত্ন নেবেন কী উপায়ে?

মুলতানি মাটি ও লেবুর রসের প্যাক

মুলতানি মাটি মাথার ত্বকের অতিরিক্ত তেল শুষে নিতে ও ময়লা পরিষ্কার করতে সাহায্য করে। আর লেবুর রস ছত্রাক সংক্রমণ ও খুশকি দূর করে। ৩-৪ চামচ মুলতানি মাটির সঙ্গে সামান্য জল এবং ১ চামচ পাতিলেবুর রস মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন। এই প্যাকটি চুলের গোড়ায় লাগিয়ে ২০ মিনিট রেখে ঈষদুষ্ণ জলে ধুয়ে ফেলুন

মেথি ও টক দইয়ের প্যাক

মেথিতে প্রচুর পরিমাণে প্রোটিন ও নিকোটিনিক অ্যাসিড থাকে যা চুল পড়া কমায়। আর টক দই মাথার ত্বকের পিএইচের ভারসাম্য বজায় রাখে। ২ চামচ মেথি সারারাত জলে ভিজিয়ে রেখে সকালে ভাল করে বেটে নিন। এই মেথি বাটার সঙ্গে ৩ চামচ টক দই মিশিয়ে ভাল করে চুলে ও মাথার ত্বকে মালিশ করুন। ৩০-৪০ মিনিট রেখে হালকা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।

গ্রিন টি ও অ্যালো ভেরা জেল

গ্রিন টি-র অ্যান্টিঅক্সিড্যান্ট মাথার ত্বকে যে কোনও সংক্রমণ ঠেকাতে পারে। অ্যালো ভেরা চুলকে নরম ও মসৃণ করে। আধ কাপ ফোটানো গ্রিন টি ঠান্ডা করে নিন। এর সঙ্গে ২ চামচ টাটকা অ্যালো ভেরা জেল মিশিয়ে মিশ্রণ তৈরি করে নিন। এটি মাথার ত্বকে ভাল করে মালিশ করে আধ ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন। এটি চুলে কন্ডিশনারের কাজও করবে।

Hair Care Tips Hair Fall Problem

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy