Advertisement
E-Paper

‘বিশেষ’ শট খেয়েই যৌবন ধরে রাখেন প্রিয়ঙ্কা! জেল্লা ফেরাতে, ব্রণ দূর করতে কী কী দিয়ে বানাবেন সেই পানীয়?

৪০ পেরিয়েও এমন মসৃণ এবং পেলব ত্বক ধরে রাখা সহজ নয়। কিন্তু প্রিয়ঙ্কা পেরেছেন। চেহারায় ছাপ পড়তে দেননি বয়সের। নায়িকার জেল্লার রহস্য কী?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ১৪:৪০
কোন শট খেয়ে জেল্লা ধরে রাখেন প্রিয়ঙ্কা?

কোন শট খেয়ে জেল্লা ধরে রাখেন প্রিয়ঙ্কা? ছবি: সংগৃহীত।

প্রিয়ঙ্কা চোপড়ার সৌন্দর্যে মুগ্ধ বিশ্ববাসী। ৪০ পেরিয়েও এমন মসৃণ এবং পেলব ত্বক ধরে রাখা সহজ নয়। কিন্তু প্রিয়ঙ্কা পেরেছেন। চেহারায় ছাপ পড়তে দেননি বয়সের। অভিনেত্রীর জেল্লা নজর কাড়ে। তাঁর মুখে দেখা যায় না ব্রণর চিহ্নটুকুও। এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, রোজ তিনি আদার শট খান। রূপ পরিচর্যায় এই শট আদৌ কি কাজের?

ব্রণের সমস্যা যখন তখন দেখা দিতে পারে। এই সমস্যা রুখতে চাইলে প্রিয়ঙ্কার মতো আপনিও ‘জিঞ্জার শট’ (আদার নির্যাসযুক্ত পানীয়) খেয়ে দেখতে পারেন। এই পানীয়ের অ্যান্টি-ইনফ্ল্যামেটরি (প্রদাহ-প্রতিরোধী) ও অ্যান্টি-অক্সিড্যান্ট গুণ রয়েছে। এটি ব্রণ সৃষ্টির মূল কারণ—অর্থাৎ প্রদাহ ও ব্যাক্টেরিয়ার বিরুদ্ধে দারুণ কাজ করে। শুধু তা-ই নয়, আদার শট হরমোনের ভারসাম্য বজায় রাখে, হজম ক্ষমতা বাড়ায়, এর পাশাপাশি ভিতর থেকে ত্বককে উজ্জ্বল ও দাগমুক্ত করে তুলতেও সাহায্য করে। জেনে নিন, কী ভাবে জিঞ্জার শট তৈরি করা যায় এবং উজ্জ্বল ত্বকের জন্য এটি কী ভাবে ব্যবহার করা যেতে পারে।

কী ভাবে বানাবেন এই শট?

একটি মিক্সারে আদাকুচি, লেবুর রস, মধু, কাঁচা হলুদকুচি আর খানিকটা জল দিয়ে একটি ঘন মিশ্রণ বানিয়ে নিন। এ বার একটি শট গ্লাসে ঢেলে বানানোর সঙ্গে সঙ্গে খেয়ে নিন। রোজ রোজ নয়, সপ্তাহে দু’ থেকে তিন দিন খেলেই হবে। সকালে খালি পেটে এই শটটি খেলে সবচেয়ে ভাল কাজ দেয়।

Priyanka Chopra

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy