গৃহপ্রবেশের পর নতুন বাড়িতে ঘন ঘন খারাপ স্বপ্ন দেখা বাস্তুমতে একটি বিশেষ ইঙ্গিত হিসাবে গণ্য করা হয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী, নতুন ঘরের পরিবেশ এবং শক্তির সঙ্গে আমাদের অবচেতন মনের সামঞ্জস্য তৈরি হতে কিছুটা সময় লাগে। তবে, রাতের পর রাত দুঃস্বপ্ন দেখা কিছু নেতিবাচক শক্তির উপস্থিতির দিকে ইঙ্গিত করতে পারে। নতুন বাড়িতে খারাপ স্বপ্ন দেখা বাস্তুমতে কী কী ইঙ্গিত বহন করে তা নিয়ে বিস্তারে আলোচনা করা হল—
- যদি গৃহপ্রবেশের সময় বাস্তুপুজো, নবগ্রহ শান্তি বা নারায়ণ পুজো সঠিক ভাবে সম্পন্ন না হয় অথবা নিয়মকানুনে কোনও খামতি থাকে তবে ঘরের সূক্ষ্ম শক্তিগুলি শান্ত হয় না। এটি বাস্তুপুরুষের অসন্তুষ্টির ইঙ্গিত হিসাবে ধরা হয়, যা পরিবারের সদস্যদের মনে নেতিবাচক প্রভাব ফেলে।
- নতুন বাড়িটি যে জমির উপর তৈরি হয়েছে, তার একটি নিজস্ব ইতিহাস থাকে। জমিটি যদি আগে কোনও শ্মশান, পুরনো জঙ্গল অথবা পরিত্যক্ত কোনও স্থান হয়ে থাকে তবে সেখানকার অশুভ তরঙ্গ পুরোপুরি নষ্ট হয় না। গৃহপ্রবেশের পরেও সেই শক্তির প্রভাব রয়ে গেলে তা ঘুমের ব্যাঘাত ঘটায় এবং খারাপ স্বপ্ন ডেকে আনে।
আরও পড়ুন:
- বাস্তুশাস্ত্রে শোয়ার ঘরের দিক অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনার শোয়ার ঘরটি উত্তর-পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম কোণ ছাড়া অন্য কোনও ভুল দিকে বিশেষ করে উত্তর-পূর্ব বা ঈশান কোণে দম্পতির শোয়ার ঘর হয়, তবে তা মানসিক অস্থিরতা বাড়ায়।
- ঘুমোনোর সময় মাথা কোন দিকে রাখছেন তা বাস্তুমতে জরুরি। উত্তর দিকে মাথা দিয়ে ঘুমোলে মনে চাপ পড়ে এবং ঘন ঘন দুঃস্বপ্ন দেখা যায়।
- যদি খাটের ঠিক নীচে কোনও লোহার স্তূপ, পুরনো আবর্জনা বা জলের পাইপলাইন থাকে, তবে সেখান থেকে এক ধরনের ক্ষতিকর কম্পন তৈরি হয়। এটি সরাসরি মানুষের ঘুমের উপর প্রভাব ফেলে।
আরও পড়ুন:
বাস্তুশাস্ত্র অনুযায়ী, এই ধরনের সমস্যা কাটানোর সহজ কিছু উপায়ও রয়েছে—
লবণ জলের ব্যবহার
ঘর মোছার জলে সামান্য রক সল্ট মিশিয়ে নিন। এ ছাড়া শোয়ার ঘরের কোণে একটি কাচের পাত্রে সামান্য লবণ রেখে দিন। এটি নেতিবাচক শক্তি শুষে নেয়।
ঘুমোনোর দিক পরিবর্তন
বাড়ির দক্ষিণ বা পূর্ব দিকে মাথা রেখে ঘুমোনো উচিত। বাস্তুমতে এই দুই দিকে মাথা রেখে ঘুমোলে ইতিবাচক শক্তিকে আকর্ষণ করে।
ধূপের ধোঁয়া
প্রতি দিন সন্ধ্যায় ঘরে কর্পূর দিয়ে আরতি করুন অথবা ঘরের চারদিকে ধূপের ধোঁয়া দিন। এর ফলে ঘরের বাতাস ও শক্তি শুদ্ধ হয়।
ধর্মীয় পাঠ
ঘরে নিয়মিত হনুমান চালিশা, গায়ত্রী মন্ত্র অথবা ইষ্টদেবতার নাম জপ করতে পারেন। এমনকি, সারা বাড়িতে বিশেষ করে ঘরের কোণগুলিতে নিয়মিত সামান্য গঙ্গাজল ছিটিয়ে দিতে পারেন।