Advertisement
E-Paper

জুলাইয়ে শত্রু সমস্যায় ফেলার ছক করবে না তো? ঋণ নিয়ে অসুবিধা হতে পারে কাদের? রাশি মিলিয়ে দেখে নিন

জুলাইয়ের গোচরকালীন গ্রহের অবস্থান অনুযায়ী ঋণ, শত্রু এবং প্রতিযোগিতা সংক্রান্ত বিষয়ে প্রতিটি রাশির জীবনেই কিছু না কিছু পরিবর্তন পরিলক্ষিত হবে। জ্যোতিষীর থেকে জেনে নিন আপনার ভাগ্যে কী রয়েছে।

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ০৮:০১
astro

—প্রতীকী ছবি।

জীবনে চলার পথে আমাদের নানা বাধাবিপত্তির মুখোমুখি হতে হয়। সেই বাধার নেপথ্যে কখনও কখনও মানুষেরাও অনেক বড় ভূমিকা পালন করেন। আমাদের শত্রুরা কখনওই আমাদের ভাল চান না, তাঁরা সব সময়ই আমাদের ক্ষতি করার জন্য মুখিয়ে থাকেন। আর জন্মছকে যদি গ্রহ খারাপ অবস্থানে থাকে তা হলে তো কোনও কথাই নেই। শত্রুরা সে ক্ষেত্রে অতি সহজেই আপনার ক্ষতি করতে পারবেন। গ্রহের দশার ফলে কোনও প্রতিযোগিতাতেও সফল হতে পারা যায় না। অর্থ সংক্রান্ত নানা সমস্যার মুখেও পড়তে হতে পারে, ঋণের বোঝা বৃদ্ধি পায়। জুলাইয়ের গোচরকালীন গ্রহের অবস্থান অনুযায়ী ঋণ, শত্রু এবং প্রতিযোগিতা সংক্রান্ত বিষয়ে প্রতিটি রাশির জীবনেই কিছু না কিছু পরিবর্তন পরিলক্ষিত হবে। জ্যোতিষীর থেকে জেনে নিন আপনার ভাগ্যে কী রয়েছে।

মেষ রাশি: গ্রহের অবস্থান অনুযায়ী মেষ জাতক-জাতিকাদের ঋণ এবং শত্রু সম্পর্কিত সমস্যায় বিব্রত হওয়ার আশঙ্কা কম। প্রতিযোগিতায়ও শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা।

বৃষ রাশি: ঋণ এবং শত্রু বিব্রত না করলেও, বৃষ জাতক-জাতিকাদের প্রতিযোগিতায় শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম।

মিথুন রাশি: জুলাইয়ে মিথুন রাশির ব্যক্তিদের ঋণ দান বা গ্রহণ, সমস্ত বিষয়েই সচেতন থাকতে হবে। প্রতিযোগিতার ক্ষেত্রে শুভ ফলপ্রাপ্তির সম্ভাবনা কম।

কর্কট রাশি: কর্কট জাতক-জাতিকাদের ঋণ দান বা ঋণ গ্রহণ এবং শত্রু সংক্রান্ত বিষয়ে মাসের দ্বিতীয় ভাগে সচেতন থাকতে হবে। প্রতিযোগিতায় শুভ ফলপ্রাপ্তি হবে।

সিংহ রাশি: ঋণ দান বা ঋণ গ্রহণ এবং শত্রু, সমস্ত বিষয়েই সিংহ রাশির ব্যক্তিদের সচেতন থাকতে হবে মাসের প্রথম ভাগে। প্রতিযোগিতায় শুভ ফলপ্রাপ্তির সম্ভাবনা কম মাসের প্রথম ভাগে।

কন্যা রাশি: কন্যা জাতক-জাতিকাদের ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয়ে ভোগার সম্ভাবনা প্রায় নেই। প্রতিযোগিতায়ও শুভ ফলপ্রাপ্তি হবে।

তুলা রাশি: শত্রু বিব্রত না করলেও ঋণ সংক্রান্ত বিষয়ে তুলা জাতক-জাতিকাদের সচেতন থাকতে হবে। প্রতিযোগিতার ক্ষেত্রে শুভ ফলপ্রাপ্তি হবে।

বৃশ্চিক রাশি: গ্রহের অবস্থান অনুযায়ী বৃশ্চিক রাশির ব্যক্তিদের ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয়ে খুব একটা বিব্রত হতে না হলেও প্রতিযোগিতায় শুভ ফলপ্রাপ্তির সম্ভাবনা কম।

ধনু রাশি: ধনু জাতক-জাতিকাদের ঋণ এবং শত্রু এই মাসে বিব্রত করবে না। প্রতিযোগিতার ক্ষেত্রে শুভ ফলপ্রাপ্তি হবে।

মকর রাশি: ঋণ দান, ঋণ গ্রহণ এবং শত্রু, সমস্ত বিষয়েই মাসের প্রথম ভাগে শুভ ফল পেলেও সচেতন থাকতে হবে মাসের দ্বিতীয় ভাগে। প্রতিযোগিতায় শুভ ফলপ্রাপ্তির সম্ভাবনা কম মাসের দ্বিতীয় ভাগে।

কুম্ভ রাশি: কুম্ভ জাতক-জাতিকারা ঋণ এবং শত্রু থেকে সচেতন থাকুন অন্তত মাসের প্রথম ভাগে। প্রতিযোগিতায় মাসের দ্বিতীয় ভাগ শুভ।

মীন রাশি: গ্রহের অবস্থান অনুযায়ী ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয়ে সমস্যায় পড়তে হবে না। প্রতিযোগিতার ক্ষেত্রে শুভ ফলপ্রাপ্তির সম্ভাবনা।

Astrological Prediction Astrology

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy