Advertisement
E-Paper

কানে শাড়িতে মাতালেন হুমা, অদিতিরা? পশ্চিমি পোশাকের সঙ্গে কী ভাবে পাল্লা দিলেন দুই নায়িকা

কান যে এই প্রথম শাড়ি দেখল, এমন নয়। বহু ভারতীয় অভিনেত্রীই এর আগে কান চলচ্চিত্রোৎসবে এসেছেন শাড়ি পরে। তবে সবাই যে শাড়িকে শাড়ির মতো করেই পরেছেন, তা নয়। কেউ কেউ শাড়ি পরেছেন, গাউনের মতো করেও।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মে ২০২৬ ১৪:৫১
ফরাসি শহরে দেশি শাড়িতে অদিতি রাও হায়দরী এবং হুমা কুরৈশীকে কেমন দেখাল?

ফরাসি শহরে দেশি শাড়িতে অদিতি রাও হায়দরী এবং হুমা কুরৈশীকে কেমন দেখাল? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বিদেশে পশ্চিমি কেতার পোশাকের ভিড়ে শাড়ি পরে দাঁড়াতে কিছু বাড়তি আত্মবিশ্বাস লাগে। হাজার হোক, পশ্চিমি দুনিয়া হল ‘কুচুয়’ গাউনের ঘরের মাঠ! সেখানে তো তাদের নম্বর বাড়বেই। কিন্তু তাদের সঙ্গে পাল্লা দিয়ে ভারতীয় শাড়িকে চেনানোর কঠিন কাজটি করলেন দুই বলিউড অভিনেত্রী, হুমা কুরৈশী এবং অদিতি রাও হায়দরী। ফরাসি শহর কানে আয়োজিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দু’জনেই পরলেন শাড়ি। কোনও ফিউশনের আড়ালে নয়। যে ভাবে শাড়ি পরা হয়, ঠিক সেই ভাবেই।

কান যে এই প্রথম শাড়ি দেখল, এমন নয়। বহু ভারতীয় অভিনেত্রীই এর আগে কান চলচ্চিত্রোৎসবে এসেছেন শাড়ি পরে। ঐশ্বর্য রাই বচ্চন প্রথম বার কান চলচ্চিত্রোৎসবে হাজির হয়েছিলেন হলুদ রঙের শিফন শাড়িতে। পরে বিদ্যা বালন থেকে শুরু করে সারা আলি খান— অনেকেই শাড়ি পরেছেন।

বেনারসি শাড়ি পরে গত বছর কানে রেড কার্পেটে হেঁটেছিলেন ঐশ্বর্যা।

বেনারসি শাড়ি পরে গত বছর কানে রেড কার্পেটে হেঁটেছিলেন ঐশ্বর্যা। —ফাইল চিত্র।

তবে সবাই যে শাড়িকে শাড়ির মতো করেই পরেছেন, তা নয়। কেউ কেউ শাড়ি পরেছেন গাউনের মতো করেও। গত বছর আবার আলিয়া একটি গাউন পরেছিলেন যা শাড়ির মতো দেখতে, কিন্তু তা আদপে শাড়ি নয়। আঁচল থাকলেও কুঁচি ছিল না তাতে।

আলিয়া একটি গাউন পরেছিলেন যা শাড়ির মতো দেখতে, কিন্তু তা আদপে শাড়ি নয়।

আলিয়া একটি গাউন পরেছিলেন যা শাড়ির মতো দেখতে, কিন্তু তা আদপে শাড়ি নয়। —ফাইল চিত্র।

কুঁচি-আঁচল দেওয়া বেনারসি শাড়ি পরে গত বছর কানে রেড কার্পেটে হেঁটেছিলেন ঐশ্বর্যা। এ বার তেমনই বেনারসি শাড়ি পরে কানে হাজির হলেন হুমা। আর অদিতিকে দেখা গেল লেসের পাড় বসানো বিডসের কাজ করা অরগ্যাঞ্জা শাড়িতে। দু’জনেই সেই শাড়ি পরেছেন সাধারণ ভারতীয় ভঙ্গিমায়। সঙ্গে পরেছিলেন ভারতীয় কুন্দনের গয়না।

স্যুটের কাপড়ে তৈরি স্ট্রাকচারড স্ট্র্যাপ ব্লাউজ়। চুমকির কাজ আর লেসের পাড় বসানো শাড়িকে অনায়াসে পাওয়ার ড্রেসিংয়ের পর্যায়ে নিয়ে গিয়েছে।

স্যুটের কাপড়ে তৈরি স্ট্রাকচারড স্ট্র্যাপ ব্লাউজ়। চুমকির কাজ আর লেসের পাড় বসানো শাড়িকে অনায়াসে পাওয়ার ড্রেসিংয়ের পর্যায়ে নিয়ে গিয়েছে। ছবি: ইনস্টাগ্রাম। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

তবে তাতে স্মার্টনেসের বিন্দুমাত্র কমতি মনে হয়নি। হুমা যে বেনারসিটি পরেছিলেন, সেটি লাইল্যাক রঙের উপর ম্যাট গোল্ড রেশম সুতোর নকশা করা ‘শিকারগা’ বেনারসি। এই ধরনের শাড়ির পাড়ে, জমিতে জঙ্গল আর পশুপাখির মোটিফ থাকে, যা রাজারাজড়ার শিকার বা মৃগয়া থেকে অনুপ্রাণিত।

হুমা পরেছিলেন শিকারগা বেনারসি।

হুমা পরেছিলেন শিকারগা বেনারসি। ছবি: ইনস্টাগ্রাম। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

এর সঙ্গে কনুইয়ের উপর পর্যন্ত লম্বা হাতা বেনারসি ব্রোকেডের ব্লাউজ়, পায়ে সোনালি স্টিলেটোজ় আর হাতে একই রঙের ছোট্ট বক্স ক্লাচ নিয়েছিলেন অদিতি। খুলে রেখেছিলেন লম্বা চুল। দেখে মনে হচ্ছিল, ফ্রান্স তো কী হয়েছে, শাড়ি এখানেও কুচুয় গাউনকে স্মার্টনেসে দশ গোল দিতে পারে।

পায়ে সোনালি স্টিলেটোজ়, হাতে বক্স ক্লাচ, আর হাওয়ায় ওড়া খোলা চুলে অদিতি ক্যাজ়ুয়াল চিক ভাইব অদিতির।

পায়ে সোনালি স্টিলেটোজ়, হাতে বক্স ক্লাচ, আর হাওয়ায় ওড়া খোলা চুলে অদিতি ক্যাজ়ুয়াল চিক ভাইব অদিতির। ছবি: ইনস্টাগ্রাম। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

অদিতি অবশ্য গত বছরেও কানে একটি টুকটুকে লাল শাড়ি পরেছিলেন। তবে এ বছর তিনি পরেছেন বেজ রঙের স্বচ্ছ অরগ্যাঞ্জা। সেই শাড়িকে বিজ়নেস স্যুটের মতো স্মার্ট বানিয়েছে স্যুটের কাপড়ে তৈরি স্ট্রাকচারড স্ট্র্যাপ ব্লাউজ়। চুমকির কাজ আর লেসের পাড় বসানো শাড়িকে অনায়াসে পাওয়ার ড্রেসিংয়ের পর্যায়ে তুলে নিয়ে গিয়েছেন অদিতি তাঁর সাজগোজে।

অদিতির সাজের পাশে বহু পশ্চিমি পোশাক পাত্তা পাবে না।

অদিতির সাজের পাশে বহু পশ্চিমি পোশাক পাত্তা পাবে না। ছবি: ইনস্টাগ্রাম। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

কোনও বাড়তি গয়না নয়। চুড়ি, বালা, দুল, টিপও না। শুধু একটি নেকলেস। আর তার সঙ্গে বিনুনির মতো করে টেনে বেঁধে রাখা চুল, গাঢ় ঠোঁট আর স্মোকি আইজ়— অদিতির সাজের পাশে বহু পশ্চিমি পোশাক পাত্তা পাবে না।

Cannes Film Festival Huma Qureshi Aditi Rao Hydari
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy