Advertisement
E-Paper

গরমে ত্বকের সমস্যা এড়াতে চান? স্নানের জলের সঙ্গে মিশিয়ে দিন খানিকটা মুলতানি মাটি

গরম মানেই ত্বকের বেহাল দশা। ঘাম, সূর্যের চড়া তাপের কারণে ঘামাচি, ব্রণর বাড়বাড়ন্ত বাড়ছে। ব্রণর সমস্যা দূর করতে মুলতানি মাটি মুখে মাখার চল পুরনো। তবে গরমে ত্বকের যত্ন নিতে মুলতানি মাটি দিয়ে স্নান করে দেখতে পারেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১৯:৪৭
মুলতানি মাটি দিয়ে স্নান করলে কী কী লাভ হয়?

মুলতানি মাটি দিয়ে স্নান করলে কী কী লাভ হয়? ছবি: সংগৃহীত।

মাঝেমধ্যে ঝড়বৃষ্টির কারণে একটু স্বস্তি হলেও, সেই রেশ দীর্ঘস্থায়ী হচ্ছে না। ফের হাজির হচ্ছে গরম। আর গরম মানেই ত্বকের বেহাল দশা। ঘাম, সূর্যের চড়া তাপের কারণে ঘামাচি, ব্রণর বাড়বাড়ন্ত বাড়ছে। ব্রণর সমস্যা দূর করতে মুলতানি মাটি মুখে মাখার চল পুরনো। তবে গরমে ত্বকের যত্ন নিতে মুলতানি মাটি দিয়ে স্নান করে দেখতে পারেন। কী কী লাভ হয়?

১। ত্বকে তৈলাক্ত ভাব বেশি হলে তা ধুলোময়লা টানে বেশি। ত্বকের রন্ধ্রপথে সেই সেবাম এবং ময়লা জমে তা থেকে নানা ব্যাক্টেরিয়ার হানাও হতে পারে ত্বকে। হতে পারে ব্রণ, ফুস্কুড়ি বা সিস্ট যুক্ত অ্যাকনের মতো সমস্যাও। মুলতানি মাটি অতিরিক্ত তেল শোষণ করতে পারে। তাই মুলতানি মাটি মেশানো জলে স্নান করলে ত্বকের তৈলাক্ত ভাব কমবে।

২। এটি ত্বকের রন্ধ্রে প্রবেশ করে ঘাম, ময়লা, মৃত কোষ দূর করতে সাহায্য করে। ফলে ব্ল্যাক হেড্স, হোয়াইট হেড্‌সের মতো ত্বকের সমস্যা হয় না। অতিরিক্ত তেল নিঃসরণও হয় না। ত্বকের রন্ধ্রের মুখ বন্ধ করে প্রদাহজনিত সমস্যা দূরে রাখতে সাহায্য করে মুলতানি মাটি।

৩। মুলতানি মাটি ত্বককে পরিচ্ছন্ন এবং মৃতকোষ মুক্ত রাখার ফলে ত্বকের কোষে পুষ্টি পৌঁছেছে ভাল ভাবে। ত্বক আর্দ্র রাখার জন্য যে সমস্ত যত্ন নেওয়া হয়, তা-ও পৌঁছেছে ত্বকের গভীরে। রক্ত সঞ্চালন বেড়েছে। আর তার ফলে ত্বকের স্বাস্থ্য ফিরেছে। ত্বক হয়েছে উজ্জ্বল। বিদায় নিয়েছে বলিরেখাও।

৪। রোদের তাপে বা নানা কারণে ত্বকে নানা ধরনের দাগ ছোপ পড়ে, যা সহজে দূর হতে চায় না। মুলতানি মাটি যে কোনও দাগছোপকে দূর করতে কার্যকরী। তাই কেউ যদি ত্বকের উজ্জ্বল ভাব ফেরাতে চান, তবে তিনি নিয়মিত মুলতানি মাটি মেখে স্নান করতে পারেন।

৫। গরমে ত্বককে ঠান্ডা রাখতে সাহায্য করে মুলতানি মাটি। ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে।

Skincare Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy