Advertisement
E-Paper

পুরু ঠোঁট আরও পুরু করার শখ, ইচ্ছাপূরণের টাকা তুলতে বড়দিনে নিজের চুম্বন নিলাম করবেন মডেল

বুলগেরিয়ার মডেল আন্দ্রেয়া এমিলোভা ইভানোভার দাবি, পৃথিবীর সবচেয়ে পুরু ঠোঁটের অধিকারী তিনিই। এ বার বড়দিনে নিজের চুম্বন নিলাম করবেন আন্দ্রেয়া।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২২ ১৬:২৩
ইভানোভা ঘোষণা করলেন বড়দিনে নিজের চুম্বন নিলাম করবেন তিনি।

ইভানোভা ঘোষণা করলেন বড়দিনে নিজের চুম্বন নিলাম করবেন তিনি। ছবি: সংগৃহীত।

ঠোঁটের গড়ন মোটা করাই তাঁর নেশা। ঠোঁট পুরু করতে বার বার ইঞ্জেকশনও নিয়েছেন। পেশায় মডেল বুলগেরিয়ার ওই তরুণীর নাম আন্দ্রেয়া এমিলোভা ইভানোভা। তাঁর দাবি, পৃথিবীর সবচেয়ে পুরু ঠোঁটের অধিকারী তিনিই। সমাজমাধ্যমে তাঁর ওষ্ঠের গুণগ্রাহীর সংখ্যাও নেহাত কম নয়। এ বার মডেল ঘোষণা করলেন বড়দিনে নিজের চুম্বন নিলাম করবেন তিনি।

ইভানোভা জানিয়েছেন, কয়েক বছর ধরে নিয়ম করে হায়ালুরনিক ইঞ্জেকশন নেন তিনি।

ইভানোভা জানিয়েছেন, কয়েক বছর ধরে নিয়ম করে হায়ালুরনিক ইঞ্জেকশন নেন তিনি। ছবি: সংগৃহীত।

ইভানোভার দাবি, নিজের মুখে বদল আনতে বত্রিশ বার বিভিন্ন ধরনের অস্ত্রোপচারও করিয়েছেন মুখে। ২০১৮ সাল থেকে মুখের আদল বদলে ফেলতে ইঞ্জেকশন নেওয়া শুরু করেন তিনি। কিন্তু এখনই থামতে রাজি নন। পুরু ঠোঁট আরও পুরু করতে যেমন আরও অস্ত্রোপচার করতে চান তিনি, আগামী বড়দিনে ঠোঁট আরও পুরু করতে ফের বিশেষ ধরনের ইঞ্জেকশন নেবেন। আর তার জন্য দরকার অর্থ। সেই অর্থ সংগ্রহ করতেই নতুন পন্থা নিয়েছেন। সমাজমাধ্যমে ২৫ বছর বয়সি মডেল ঘোষণা করেছেন, বড়দিনের আগে যিনি সবচেয়ে বেশি দাম দেবেন, তাঁকেই চুম্বন করবেন তিনি। মডেল দাবি করেছেন, দেশ-বিদেশ থেকে বহু মানুষ তাঁকে বার্তা পাঠান গোপনে। প্রেম নিবেদনও করেন। তাই তিনি নিশ্চিত, বহু মানুষই এই নিলামে অংশ নেবেন।

ইভানোভার দাবি, নিজের মুখে বদল আনতে বত্রিশ বার বিভিন্ন ধরনের অস্ত্রোপচারও করিয়েছেন মুখে।

ইভানোভার দাবি, নিজের মুখে বদল আনতে বত্রিশ বার বিভিন্ন ধরনের অস্ত্রোপচারও করিয়েছেন মুখে। ছবি: সংগৃহীত।

ইভানোভা জানিয়েছেন, কয়েক বছর ধরে নিয়ম করে হায়ালুরনিক ইঞ্জেকশন নেন তিনি। লক্ষ লক্ষ টাকা খরচ হয় তাতে। কিন্তু বার বার এই ধরনের ইঞ্জেকশন নেওয়া নিয়ে তাঁকে সতর্ক করেছেন চিকিৎসকরা। জানিয়েছেন, এ ভাবে ক্রমাগত ইঞ্জেকশন নিয়ে গেলে তা প্রাণঘাতী হয়ে উঠতে পারে যে কোনও দিন। কিন্তু তিনি থামতে রাজি নন। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে মডেল জানিয়েছেন, পুরু ঠোঁটের পর চিবুক প্রসারিত করতেও অস্ত্রোপচার করাবেন তিনি। শুধু মুখই নয়, ইতিমধ্যেই স্তনেও একই ধরনের অস্ত্রোপচার করিয়েছেন এই মডেল।

model Modelling
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy