বলিউডের প্রিয়ঙ্কা চোপড়া কিংবা মৌনী রায় হোন কিংবা টলিউডের নুসরত, রুক্মিণী মৈত্র— নায়িকাদের মতো পুরু ঠোঁটের শখ অনেক মহিলারই থাকে। পাতলা ঠোঁট নিয়ে খুঁতখুঁতানি বলিউড অভিনেত্রীদেরও রয়েছে। শিল্পা শেট্টি, ক্যাটরিনা কাইফ, শ্রুতি হাসন থেকে জাহ্নবী কপূর— অনেকেই একাধিক বার ঠোঁটে ‘ফিলার’ কিংবা ‘অগমেন্টটেশন’ করিয়েছেন। সে সব চিকিৎসা বেশ ব্যয়সাপেক্ষ। আবার, এই ধরনের ট্রিটমেন্টের কিন্তু পার্শ্বপ্রতিক্রিয়াও রয়েছে। মডেল অভিনেত্রী উর্ফী জাভেদ সমাজমাধ্যমে ‘ফিলার্স’ করতে গিয়ে তাঁর ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা ভাল করে নিয়েছিলেন। অনেক কষ্ট সহ্য করেও আশানুরূপ ফল মেলেনি। উল্টে ঠোঁটের এক দিক ফুলে বিশ্রী আকার ধারণ করেছিল। সেই সব ঝক্কি পোহাতে না চাইলে বাজারে এখন চিলি অয়েল ইনফিউজ়্ড লিপ গ্লস বা লিপ প্লাম্পিং জেল পাওয়া যায়, ব্যবহার করতে পারেন সেগুলিও।
কাঁচালঙ্কা দু’টুকরো করে ঠোঁটে ঘষে নিলেই কিছু ক্ষণের মধ্যে ঠোঁট ফুলে একেবারে পুরু হয়ে ওঠে— সমাজমাধ্যম খুললেই নজরে আসে ঠোঁট ফোলানোর এমন সব ভাইরাল টোটকা। তবে এই সব টোটকার কিন্তু মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। বদলে চটজলদি ফলাফল পেতে ব্যবহার করতে পারেন ‘চিলি লিপ প্লাম্পার’। এই ধরনের লিপ গ্লস বা লিপ জেল ঠোঁটে লাগালে হালকা জ্বালাভাব ও চিনচিনে যন্ত্রণা অনুভূত হয়। মিনিট দশেক পরে জ্বালাভাব কমে যায়, এবং ঠোঁটের স্ফীতি নজরে আসে।
শুধু চিলি বা লঙ্কার ব্যবহারে লিপ প্লাম্পিং জেল তৈরি হচ্ছে না, বাজারে এগুলির রকমারি বিকল্পও চোখে পড়ছে। হট সস্, হট চিলি, জেলাপিনো, সিরাচা, এক্সট্রিম হিট, টাবাস্কো— লিপ প্লাম্পিং জেলের রকমারি ফ্লেভারও এখন এসে গিয়েছে বাজারে।
সম্প্রতি সেফোরা নামের বিলাসবহুল প্রসাধনী সংস্থা টাবাস্কো নামক সস্ প্রস্তুতকারী সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে বাজারে নিয়ে এসেছে চিলি ইনফিউজ়্ড লিপ প্লাম্পিং গ্লসের লিমিটেড এডিশন। টাবাস্কো মেক্সিকোর এক বিশেষ ধরনের লঙ্কা। তবে লিপ গ্লসের সঙ্গে সেই লঙ্কার মিশেলে তৈরি নতুন এই প্রসাধনীর কদর বাজারে ভালই। সেফোরা ছাড়াও বেশ কয়েকটি প্রসাধনী সংস্থা বাজারে এই লিপ প্লাম্পিং জেলের একাধিক বিকল্প এনেছে। কোনগুলি নিজের সংগ্রহে রাখতে পারেন, রইল হদিস।
১) নাইকা কসমেটিকস এক্স নাগিন হট সস প্লাম্পিং লিপ গ্লস (দাম ৫০৯ টাকা)
২) এসেন্স কসমেটিকস চিলি বম্ব শাইনি লিপগ্লস (দাম ৩৯২ টাকা)
৩) এসেন্স কসমেটিকস চিলি বম্ব শাইনি লিপগ্লস (দাম ৮৪৯ টাকা)