Advertisement
E-Paper

অস্কারের পরের দিনই গোলাপি পালকে মোড়া দীপিকা! এ বার কোন ভূমিকায় তিনি?

সোমবার বেলা গড়াতেই নিজের ইনস্টাগ্রামের পাতায় নয়া অবতারে কয়েকটি ছবি ভাগ করে নিলেন দীপিকা পাড়ুকোন। অস্কারের পর কি নতুন কোনও পালক যোগ হতে চলেছে তাঁর মুকুটে?

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৩ ১৬:২৬
Deepika Padukone’s new look in short pink dress for Oscars after-party

৯৫তম অস্কারের মঞ্চে এ বছর দীপিকাই ছিলেন একমাত্র ভারতীয় উপস্থাপক। ছবি: ইনস্টাগ্রাম।

গোলাপি আর বেগনি রঙের মিশেলে পালকের নকশা করা হাঁটু ঝুল আঁটসাঁট পোশাক। দু’হাতের কব্জি পর্যন্ত কালো দস্তানা। পায়ে কালো নেটের সাজ। পেন্সিল হিল জুতো। কানে হিরের দুল। চোখে বেগনি আইলাইনার, চুলে টপনট। সোমবার বেলা গড়াতেই ইনস্টাগ্রামের পাতায় এমন বেশে নিজের কয়েকটি ছবি দিলেন দীপিকা পাড়ুকোন। ৯৫তম অস্কারের মঞ্চে এ বছর তিনিই ছিলেন একমাত্র ভারতীয় উপস্থাপক। কিন্তু সে সাজ ছিল আলাদা। এ সাজ কিসের? ফের কোনও নতুন ভূমিকায় দেখা যাবে কি নায়িকাকে?

রবিবার সন্ধ্যায় মাহেন্দ্রক্ষণে দীপিকার সাজ ছিল মন কেড়ে নেওয়ার মতো। কালো রঙের বল গাউন, হাতে কালো দস্তানা, গলায় হিরের নেকলেসের সঙ্গে পোখরাজের লকেট। হাতে হিরের ব্রেসলেট ও আংটি, চুলে মেসি বানে দেখা গিয়েছিল দীপিকা পাড়ুকোনকে। সেই সাজ এখনও চোখে লেগে রয়েছে সকলের। মুগ্ধতার ঘোর কাটতে না কাটতেই ফের নতুন অবতারে ধরা দিলেন নায়িকা। অভিনেত্রীর নয়া রূপ নিয়ে অনেকেরই কৌতূহল জন্ম নিয়েছে মনে। ব্যাপারটি খোলসা করা যাক তা হলে। অস্কারের অনুষ্ঠান শেষে একটি পার্টির আয়োজন করা হয়েছিল। তারকাময় সেই পার্টি আলো করে ছিলেন দীপিকাও। সেখানেই এমন মোহময়ী সাজে ধরা দিলেন তিনি।

Deepika Padukone Oscar 2023
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy