Advertisement
E-Paper

গরমে ত্বকের জেল্লা ফিকে? কোন ৩টি পানীয় খুলে দেবে সমাধানের পথ?

কিছু পানীয় রয়েছে। যেগুলি শরীরের যাবতীয় টক্সিন বাইরে বার করে দিয়ে গরমে ত্বক পরিষ্কার করে রাখে। সেগুলি কী কী?

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৩ ২০:২১
Skin care

কিছু পানীয় রয়েছে, যেগুলি শরীরের যাবতীয় টক্সিন বাইরে বার করে দিয়ে ত্বক পরিষ্কার করে রাখে। ছবি: সংগৃহীত।

গ্রীষ্মে ত্বক বেহাল হতে থাকে। রোদ, ঘামে ত্বক ধীরে ধীরে নির্জীব হয়ে পড়ে। গরমে ত্বকের কোমলতা ধরে রাখতে চেষ্টার খামতি রাখেন না কেউই। সানস্ক্রিন, বাজারচলতি প্রসাধনী তো আছেই। সেই সঙ্গে ত্বকের যত্নে ঘরোয়া উপায়েও ভরসা রাখেন কেউ কেউ। কিন্তু তাতেও বিশেষ লাভ হয়, তা নয়। দীর্ঘ দিনের প্রচেষ্টায় যা ফল মেলে, তা আশানুরূপ নয়। তা হলে উপায়? কিছু পানীয় রয়েছে, যেগুলি শরীরের যাবতীয় টক্সিন বাইরে বার করে দিয়ে ত্বক পরিষ্কার করে রাখে।

লেবু ও মধুর রস

ওজন কমাতে লেবু-মধুর মিশ্রণ খুব উপকারী। অনেকে খেয়েও থাকেন। কিন্তু এই মিশ্রণটি ত্বকের জেল্লা বাড়াতেও দারুণ ভূমিকা পালন করে। শরীরের জমে থাকা টক্সিন দূর করতে এই পানীয় উপকারী। লেবু অ্যান্টিব্যাক্টেরিয়াল এবং অ্যান্টিইনফ্ল্যামেটরি উপাদান ত্বকের যাবতীয় সংক্রমণ দূর করে।

গ্রিন টি

এই চায়ের স্বাস্থ্যগুণ নিয়ে আলাদা করে কিছু বলার নেই। ওজন কমানো থেকে শুরু করে ডায়াবিটিসের মাত্রা নিয়ন্ত্রণে রাখা— গ্রিন টি-র জুড়ি মেলা ভার। ত্বকের যত্নেও এর অনবদ্য ভূমিকা রয়েছে। গ্রিন টি-তে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট ত্বকের প্রতিটি কোষ সজীব রাখে। ফলে বাইরে থেকেও ত্বকে ফুটে উঠে জেল্লা।

শসার রস

হজমের সমস্যা নিয়ন্ত্রণে শসা দারুণ কাজ করে। সেই সঙ্গে খেয়াল রাখে ত্বকেরও। ত্বকের বাড়তি জৌলুস পেতে অস্ত্র হতে পারে শসা। এর অ্যান্টিঅক্সিড্যান্ট ত্বকের যাবতীয় টক্সিন বার করে দেয়। শরীর আর্দ্র রাখার পাশাপাশি ব্রণর সমস্যা কমাতেও শসা দারুণ কাজ করে।

Skin care summer
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy