Advertisement
E-Paper

কেন বার বার ভাঙছে নখ? কী ভাবে যত্ন নিলে নখের স্বাস্থ্য ফিরবে, জেল্লাও বাড়বে

নখ সুন্দর দেখানোর জন্য যত্ন করতে হয়। কিন্তু ব্যস্ত জীবনে সময়ের বড় অভাব। বার বার নখ ভেঙে গেলে বা নখের রং ফ্যাকাশে হয়ে গেলে বঝতে হবে শরীরেও কোনও সমস্যা হচ্ছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ১৬:৪৯
Effective Home Remedies for Brittle Nails

নখের যত্ন নিন ঘরোয়া উপায়েই, কী কী মাখলে নখ চকচকে ও জেল্লাদার থাকবে। ছবি: ফ্রিপিক।

হাত ও পায়ের নখ যখন রুক্ষ আর ভঙ্গুর হয়ে পড়ে, তখন তা কেবল অস্বস্তিকর নয়, দেখতেও খারাপ লাগে। হাতের যত্ন যতই নিন, নখ সুন্দর না হলে সব চেষ্টাই মাটি। তারকাদের মতো সুন্দর, মসৃণ, চকচকে নখ পেতে কার না ভাল লাগে! একটুও দাগছোপ থাকবে না, হলদেটে ছাপ পড়বে না। নখ ভঙ্গুর হয়ে যাওয়া, হলদে ছোপ পড়ে যাওয়া,খড়খড়ে ভাব অনেকরই থাকে। বার বার নখ ভেঙে যাওয়া কিন্তু শারীরিক কিছু সমস্যারও লক্ষণ। তাই নখের পরিচর্যা করতে হলে কেবল প্রসাধনী ব্যবহারে হবে না, বরং ভিতর থেকে নখকে সতেজ ও জেল্লাদার দেখাতে ঘরোয়া উপকরণই ব্যবহার করতে হবে।

জল নিয়ে বেশি কাজ করা, ভিটামিনের অভাব কিংবা অতিরিক্ত নেলপলিশ ব্যবহারের ফলে নখ তার স্বাভাবিক আর্দ্রতা হারায়। তবে রান্নাঘরে থাকা সাধারণ কিছু উপাদান ব্যবহার করেই নখের স্বাস্থ্য ফেরানো যেতে পারে।

নখের যত্ন নেওয়ার কিছু উপায়

Advertisement

পুষ্টিকর খাবার

প্রথমেই জরুরি হল পুষ্টিকর খাদ্য। বায়োটিন যুক্ত খাবার নখ ভাল রাখে। নখের বৃদ্ধিতেও সাহায্য করে। ডিম, সয়াবিন, কলা, ফুলকপি, কাঠবাদাম, চিনেবাদাম, আখরোট, সূর্যমুখী ফুলের বীজ, তিসির মতো খাবার বায়োটিনে সমৃদ্ধ। প্রতি দিন একমুঠো বাদাম এবং বিভিন্ন বীজের মিশ্রণ খেলে শরীরে পর্যাপ্ত পরিমাণে বায়োটিন পৌঁছয়।

ভঙ্গুরতা দূর করতে

নখকে ভিতর থেকে পুষ্টি দিতে অলিভ অয়েলের কোনও বিকল্প নেই। এতে থাকা ভিটামিন ই নখের আর্দ্রতা বজায় রাখে। এক চামচ অলিভ অয়েলের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। রাতে ঘুমনোর আগে এই মিশ্রণ দিয়ে নখে ৫-১০ মিনিট মালিশ করতে হবে। সপ্তাহে ৩-৪ দিন এটি করলে নখ ভাঙা বন্ধ হবে এবং উজ্জ্বলতা ফিরবে।

নখের আর্দ্রতা ফেরাতে

শুষ্ক নখের জন্য নারকেল তেল অত্যন্ত কার্যকরী। এটি নখের কিউটিকলকে নরম রাখে এবং নখের যে কোনও সংক্রমণ রোধ করে। নারকেল তেল সামান্য গরম করে তাতে কয়েক ফোঁটা মধু মিশিয়ে নখ ডুবিয়ে রাখুন মিনিট দশেক। এর পর ঈষদুষ্ণ জলে হাত ধুয়ে ফেলুন।

নখের ফ্যাকাশে রং দূর করতে

নখের হলদেটে বা ফ্যাকাশে ভাব দূর করতে অ্যাপেল সাইডার ভিনিগার খুবই কার্যকরী। এতে থাকা ম্যালিক অ্যাসিড নখের দাগ দূর করে। সমপরিমাণ জল এবং অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়ে একটি পাত্রে রাখুন। তাতে নখ ডুবিয়ে রাখুন আরও মিনিট পাঁচেক। এটি নখের পিএইচের ভারসাম্য বজায় রাখবে এবং জেল্লা বৃদ্ধি করবে।

Nail Care Tips Nail Care
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy