Advertisement
E-Paper

ফেশিয়ালের পর কোন ৫ ভুলে ত্বকে জেল্লা বাড়ে না, উল্টে কমে যায়?

ফেশিয়াল করানোর পরেও মনের মতো ফল পাচ্ছেন না? ফেশিয়ালের পর অনেকেই এমন কিছু কাজ করে থাকেন, যার জন্য ত্বকের ভাল হওয়ার পরিবর্তে মারাত্মক ক্ষতি হয়ে যায়। ফেশিয়ালের পর কোন কাজগুলি ভুলেও করবেন না?

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ জুন ২০২৩ ২০:৩৬
Image of facial.

ফেশিয়াল করানোর পর কিছু নিয়ম মেনে চলুন। ছবি: সংগৃহীত।

সাঁলোয় গিয়ে আমরা বিভিন্ন নামের ও দামের ফেশিয়াল করাই। ফেশিয়ালে ত্বকের দাগছোপ গায়েব হয়ে যায়। আবার ব্রণ বা ফুসকুড়ির সমস্যা থেকেও রেহাই মেলে। ফেশিয়ালের সময়ে যদি স্টিম ব্যবহার করা হয়, সে ক্ষেত্রে ত্বকের লোমকূপের গোড়াগুলি খুলে যায় এবং সেখানে জমে থাকা ময়লা অনায়াসেই পরিষ্কার হয়ে যায়, ফলে ত্বক ভিতর তেকে পরিষ্কার হয়। তবে ফেশিয়াল করানোর পরেও মনের মতো ফল পান না অনেকে। ফেশিয়ালের পর অনেকেই এমন কিছু কাজ করে থাকেন, যার জন্য ত্বকের ভাল হওয়ার পরিবর্তে মারাত্মক ক্ষতি হয়ে যায়।

Image of facial.

ফেশিয়ালের পর মেকআপ না করাই ভাল। ছবি: সংগৃহীত।

ফেশিয়ালের পর কোন কাজগুলি ভিলেও করবেন না?

১) ফেশিয়ালের পর ভুলেও মেকআপ করবেন না। এতে ত্বকের ক্ষতি হয়। কোনও অনুষ্ঠান থাকলে তার দিন দুয়েক আগেই ফেশিয়াল করিয়ে নিতে পারেন। ফেশিয়াল করানোর পর ত্বকের জেল্লা আসতে নির্দিষ্ট সময় লাগে। আর ফেশিয়ালের পর মেকআপ করলে রোমকূপে সেই মেকআপ ঢুকে যায়। এতে ত্বকেরই ক্ষতি হয়।

২) ফেশিয়াল করার পর পরই ওয়্যাক্সিং কিংবা থ্রেডিং করাবেন না। ফেশিয়ালের পর ত্বকের উপরের স্থরটি খুব নরম হয়ে যায়। তাই ওয়্যাক্সিং করলে ত্বকে র‍্যাশ বেরিয়ে যাওয়ার আশঙ্কাও প্রবল হয়।

৩) ফেশিয়াল করিয়েই রোদে বেরোবেন না। অনেকে সাঁলো থেকে ফেশিয়াল করার পরেই রোদে বেরিয়ে যান। এতে নিজেদের অজান্তেই ত্বকের ক্ষতি হয়। ফেশিয়াল করার পর মুখ ঢেকে বেরোবেন। তা না হলে সহজেই পোড়া দাগ দেখা দেয় ত্বকে। সমাস্যা এড়াতে বিকেলের পর ফেশিয়াল করাতে যেতে পারেন।

৪) ফেশিয়াল করার পর এক থেকে দু’দিন মুখে ফেসওয়াশ, সাবান কিংবা স্ক্রাবার ব্যবহার করবেন না। এতে ত্বকের কোমল ভাব নষ্ট হয়ে যায়।

৫) ফেশিয়াল করার সঙ্গে সঙ্গে এমন কোনও কাজ করা উচিত নয় যার ফলে প্রচুর ঘাম বেরোবে। জিমে যাওয়া, ভিড়ের মধ্যে বাস-ট্রামে চড়ার ঝুঁকি না নেওয়াই ভাল। নইলে ত্বকের জেল্লা চলে যাবে।

Skin Care Tips facial
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy